০৫:১০ পি.এম
ভিনিসিয়ুস জুনিয়রের চার ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকার কারণে হোসে মোরিনিও তীব্র ব্যঙ্গ করেছেন। রিয়াল মাদ্রিদের আপিল প্রত্যাখ্যাত হওয়ার পর, পর্তুগিজ এই কোচ মন্তব্য করেছেন যে, শাস্তির বিরুদ্ধে আপিল করার ফলে ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে—এমন আশঙ্কা তিনি প্রকাশ করেছেন।
মোরিনিও বলেন, ‘আমি ভেবেছিলাম, রিয়াল মাদ্রিদ আপিল করার পর আড়ালে থাকা লোকজন হয়তো তার নিষেধাজ্ঞার সঙ্গে আরও এক বা দুটি ম্যাচ যোগ করবে!’
এরপর, আরও তীব্র ব্যঙ্গ করে তিনি বলেন, ‘যেন তারা বলছে—এই, শান্ত হও এবং চুপ থাকো! তোমার তো চার ম্যাচ হয়েই গেছে, তাই আর কিছু বলো না।’
আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা
স্পেনের ফুটবল ফেডারেশনের আপিল কমিটি রিয়াল মাদ্রিদের আবেদন খারিজ করে ভিনিসিয়ুসের চার ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের ম্যাচে নাথান সালিবার চুল টানার ঘটনায় দুটি ম্যাচ এবং লাল কার্ড দেখানোর পর রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরার সঙ্গে প্রতিবাদ ও আচরণের জন্য আরও দুটি ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
এই শাস্তির কারণে লা লিগায় সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। এর মধ্যে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত দ্বৈরথ ‘এল ক্লাসিকো’। তবে নিষেধাজ্ঞাটি শুধুমাত্র ঘরোয়া লিগে কার্যকর হওয়ায় চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারবেন তিনি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১০টি ম্যাচে মাঠে নেমেছেন ভিনিসিয়ুস। এসব ম্যাচে তাঁর গোল একটি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি গোল। চার ম্যাচের নিষেধাজ্ঞায় এবার রিয়ালের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘরোয়া ম্যাচে তাঁর অনুপস্থিতি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন