ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মেসির ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য, উদ্দেশ্য কি?


মেসির ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য, উদ্দেশ্য কি?

ফুটবল জাদুকর লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে আর্জেন্টিনার পাতাগোনিয়ার কুত্রাল কো শহরে একটি বিশালাকার ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। এই বিশাল ভাস্কর্যটি ৮৫ ফুট উচ্চতার, যা বর্তমানে মেসির তৈরি সবচেয়ে বড় ভাস্কর্য হিসেবে স্বীকৃত। এটি অতীতে ভারতের কলকাতায় স্থাপিত ভাস্কর্যটির চেয়েও বড় এবং প্রায় ৭০ টন ওজনের ইস্পাত দিয়ে তৈরি। এই শিল্পকর্মটি নির্মাণ করতে ভাস্কর বেরোইসার সময় লেগেছে প্রায় ১৮ মাস।

ভাস্কর্যটিতে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মেসির আইকনিক মুহূর্তটিকে ফুটিয়ে তোলা হয়েছে, যখন তিনি প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন। এর পাশাপাশি, তার হাতের মুদ্রায় স্বর্গীয় আঙ্গিকে আকাশপানে তাকানোর ভঙ্গিটিও নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, যা তিনি মূলত তার প্রয়াত দাদিকে উৎসর্গ করে থাকেন। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে সেই রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচের স্মৃতি অমর করে রাখার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তেলসমৃদ্ধ শহর কুত্রাল কো সাধারণত পর্যটকদের কাছে খুব একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল না, তবে এই ভাস্কর্যটি উন্মোচনের পর থেকেই শহরটিতে পর্যটকদের আনাগোনা বহুগুণ বেড়ে গেছে। স্থানীয় শিল্পী বেরোইসা এই বিষয়ে বলেন, একজন আর্জেন্টাইন নাগরিক এবং শিল্পী হিসেবে মেসির মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সম্মানার্থে এমন একটি কাজ করা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

আরও পড়ুন: ইংল্যান্ডও হারল পাকিস্তানের কাছে

শুধু কুত্রাল কো-তেই নয়, মেসির জন্মদিনের আমেজ ছড়িয়ে পড়েছে বুয়েনস এইরেসের উপকণ্ঠের বিভিন্ন প্রান্তে। সেখানে একটি পার্কিং লটের দেয়ালে ২০ ফুট চওড়া এবং ১৮ ফুট উঁচু একটি বর্ণিল ম্যুরাল আঁকা হয়েছে, যেখানে মেসির পাশে জায়গা পেয়েছে তার ১,৩০০ জন নিবেদিতপ্রাণ ভক্তের নাম। নিজের প্রতি এমন অসামান্য ভালোবাসা দেখে মেসি ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত সমর্থক ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে, ২০২৬ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আগামী রোববার মেসিদের প্রতিপক্ষ জর্ডান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যখাতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৩৯ এম


স্বাস্থ্যখাতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক, জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্যখাতকে সম্পূর্ণরূপে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

মন্ত্রী বৃহস্পতিবার সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সরকারি দলের সদস্য জসীম উদ্দীন আহমেদ-এর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যখাতে দালালচক্র ও দুর্নীতি রোধে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে ডিজিটালাইজেশন জোরদার করা হয়েছে, যাতে সেবার মান বৃদ্ধি পায় এবং মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ কমিয়ে আনা সম্ভব হয়। কেন্দ্রীয়ভাবে ওষুধ সরবরাহ ব্যবস্থার তদারকির জন্য ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম’কে আধুনিকায়ন করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী এর সাথে বলেন, জনগণের কাছে সহজভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন সেবার পরিধি সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে রোগীদের হয়রানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ আরও সহজ হয়েছে।

তিনি আরো বলেন, হাসপাতালগুলোতে রোগীদের মতামত গ্রহণ ও সেবার মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী তদারকি কমিটি গঠন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা সেবাগত ব্যত্যয় নজরে পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির কথা উল্লেখ করে তিনি জানান, অতিমুনাফালোভী চক্রকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় নীতিমালা সংশোধনের কাজ চলছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যকার্ড বা সমন্বিত স্বাস্থ্য ডাটাবেজ তৈরির কাজ অগ্রগতি লাভ করছে। এটি স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে হয়রানি কমাতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৪১ এম


কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা

কয়রায় প্রজেক্ট লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, যা পরিবেশ পুনরুদ্ধার, জীবিকা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশি। কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন প্রত্যাশীর কমিউনিটি মোবিলাইজার আলমগীর হোসেন। কর্মশালায় বক্তব্য প্রদান করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তেয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, বন বিভগের প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক রিয়াছাদ আলী, এনজিও প্রতিনিধি মুস্তাক মাহমুদ, মিজানুর রহমান, তানিয়া সুলতানা, প্রত্যাশীর উপজেলা কো-অর্ডিনেটর সোহেল হোসেন, কমিউনিটি মোবিলাইজার রেশমা খাতুন, স্থানীয় মৌচাষী ইয়াছিন আলী, মনিরুজ্জামান, ফতেমা খাতুন প্রমূখ। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়ের কাজ করেছিলেন এবং মাঠপর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের সফলতা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। তারা ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের অবহিতকরন সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৪৪ এম


দেবহাটায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের অবহিতকরন সভা

দেবহাটায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে বৃহস্পতিবার ২৫ জুন সকাল ১১টায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশফাক হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, এবং আশার আলোর প্রতিনিধি আব্দুল গনিসহ নানা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সভায় ভিটামিন এ-প্লাস ক্যাপসুলের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। সকল অনুরোধ জানানো হয় যাতে যথাসময়ে সমস্ত শিশুদেরকে নির্ধারিত স্থানে নিয়ে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য সচেতন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৪৭ এম


ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূরীকরণে বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সরোয়ার আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, “বিদায়ী জেলা প্রশাসক মো. সরোয়ার আলম সিলেটবাসীর চোখ খুলে দিয়ে গেছেন। দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়গুলো তিনি সামনে নিয়ে এসেছেন। তার বিভিন্ন উদ্যোগের ফলে অনেক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পথ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, সিলেটের আর্থিক ও সেবামূলক খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে জেলা প্রশাসনের নেওয়া পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিদায়ী ডিসির শুরু করা উদ্যোগগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা পালন করবে এবং সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।

মাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, মাজারের আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের প্রত্যাশার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ডিসি সরੋয়ার আলমের প্রত্যাহার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত রুটিন কার্যক্রমের অংশ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমেই টেকসই পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

উল্লেখ্য, দায়িত্ব পালনকালে জেলা প্রশাসক মো. সরোয়ার আলম হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে দানবাক্স ও ডেগ সিলগালা করেন। পরে মাত্র চারদিনের মাথায় সেগুলো খুলে গণনা করে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং সাত আনা পরিমাণ স্বর্ণ পাওয়া যায়।

এছাড়াও সিলেটের বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একাধিক উদ্যোগ গ্রহণ করেন তিনি, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও জনমত সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%