ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেবহাটায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের অবহিতকরন সভা


দেবহাটায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের অবহিতকরন সভা

দেবহাটায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে বৃহস্পতিবার ২৫ জুন সকাল ১১টায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশফাক হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, এবং আশার আলোর প্রতিনিধি আব্দুল গনিসহ নানা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

আরও পড়ুন: দিনাজপুরে ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

সভায় ভিটামিন এ-প্লাস ক্যাপসুলের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। সকল অনুরোধ জানানো হয় যাতে যথাসময়ে সমস্ত শিশুদেরকে নির্ধারিত স্থানে নিয়ে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য সচেতন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৪৭ এম


ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূরীকরণে বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সরোয়ার আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, “বিদায়ী জেলা প্রশাসক মো. সরোয়ার আলম সিলেটবাসীর চোখ খুলে দিয়ে গেছেন। দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়গুলো তিনি সামনে নিয়ে এসেছেন। তার বিভিন্ন উদ্যোগের ফলে অনেক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পথ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, সিলেটের আর্থিক ও সেবামূলক খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে জেলা প্রশাসনের নেওয়া পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিদায়ী ডিসির শুরু করা উদ্যোগগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা পালন করবে এবং সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।

মাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, মাজারের আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের প্রত্যাশার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ডিসি সরੋয়ার আলমের প্রত্যাহার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত রুটিন কার্যক্রমের অংশ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমেই টেকসই পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

উল্লেখ্য, দায়িত্ব পালনকালে জেলা প্রশাসক মো. সরোয়ার আলম হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে দানবাক্স ও ডেগ সিলগালা করেন। পরে মাত্র চারদিনের মাথায় সেগুলো খুলে গণনা করে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং সাত আনা পরিমাণ স্বর্ণ পাওয়া যায়।

এছাড়াও সিলেটের বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একাধিক উদ্যোগ গ্রহণ করেন তিনি, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও জনমত সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৫১ এম


অভয়নগরে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জননিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

এ অবস্থায়, কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ‘অভয়নগর নাগরিক পরিষদ’। সংগঠনটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দলবদ্ধ কুকুরের আক্রমণে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বৃদ্ধরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়া কুকুরের মলমূত্রের কারণে পরিবেশ দূষণও বাড়ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে পৃথক দুটি স্মারকলিপি জমা দেওয়া হয়। অভয়নগর নাগরিক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ জালাল হোসেন, উপদেষ্টা এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, অধ্যক্ষ আব্দুল লতিফ, সাংবাদিক সুনীল কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মুফতি ইসমাঈল হুসাইন রাহমানী, আলমগীর হোসেন, নাসিম আল রিয়াজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক, বাজার ও জনবহুল স্থানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দলবদ্ধ কুকুরের আক্রমণের কারণে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত কুকুর ও অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিদের মোট ১ হাজার ৭৯৫ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এতে প্রতি মাসে গড়ে ৮২ থেকে ১০০ জন আক্রান্তকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই নির্দেশ করে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, বেওয়ারিশ কুকুরের টিকাদান ও নির্বীজকরণ কার্যক্রম জোরদার করা, কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন, উন্মুক্ত খাদ্যবর্জ্য দ্রুত অপসারণ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৫৫ এম


মোল্লাহাটে প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে

মোল্লাহাটে সক্ষম প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পরিষদ মিলনায়তনে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন উপস্থিত ছিলেন। তিনি সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবসায়িক উপকরণ তুলে দেন।

এ অনুষ্ঠানটির বাস্তবায়নে সহায়তা করে ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফের মোল্লাহাট শিশু যুব সমাজ উন্নয়ন প্রকল্প (এমসিওয়াইসিডিপি)। অস্ট্রেলিয়ান এইড ও ট্রান্সফর্ম এইড-ইন্টারন্যাশনালের অর্থায়নে উপজেলার আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের ২৫ জন সক্ষম প্রতিবন্ধী পুরুষ ও নারীর মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সহায়তা পাওয়া ব্যক্তিরা নিজ নিজ ব্যবসা পরিচালনা করে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিতরণ করা উপকরণের মধ্যে ছিল চায়ের দোকান, মুদি দোকান, মসলার দোকান, সবজি ব্যবসা ও টেইলারিং ব্যবসার সামগ্রী। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আটা, ময়দা, চিনি, পুষ্টি তেল, জিরা, হলুদ, গুঁড়া মরিচ, বুট ডাল, বাদাম, ছোলা, ডিজিটাল ওজন স্কেল, সেলাই মেশিন, চায়ের কাপ, পানি হিটারসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ব্যাপ্টিস্ট এইড প্রকল্পের ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অফিসার ডেভিড রূপন সাহা, লাইভলিহুড সুপারভাইজার যোহন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে আরও উৎসাহিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মোল্লাহাটে

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৫৯ এম


জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপপুলিশ পরিদর্শক মানজির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. শাহাবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান বলেছেন, “শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব অনেক। জাতীয় এই কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সচেতন করে নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।” সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সরকারের এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। উল্লেখ্য, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোল্লাহাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%