ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং
মোল্লাহাটে

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা


জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপপুলিশ পরিদর্শক মানজির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. শাহাবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান বলেছেন, “শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব অনেক। জাতীয় এই কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সচেতন করে নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।” সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সরকারের এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। উল্লেখ্য, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোল্লাহাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন: আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও প্রশান্তির অন্যতম মাধ্যম -ছারছীনার পীর ছাহেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে ফজলুর রহমান

উগ্রবাদী অপশক্তি দেশকে বর্বরতার দিকে ঠেলে দিতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:০৪ এম


উগ্রবাদী অপশক্তি দেশকে বর্বরতার দিকে ঠেলে দিতে চায়

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান ডানপন্থী উগ্রবাদী শক্তির সমালোচনা করে বলেছেন, উগ্রবাদী অপশক্তি দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়। তাঁরা দেশকে বর্বরতার দিকে ঠেলে দিতে চায়।

সেই বর্বরতার দিকে আমরা যেতে পারি না।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং হাওর অঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ বিষয়ে তিনি বলেন, গ্রামের মানুষের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের প্রতি এক ধরনের অসহিষ্ণুতা তৈরি করা হচ্ছে।

ছোটবেলায় দুর্গাপূজা উপলক্ষে নাটক করা, শীতের রাতে যাত্রাপালা দেখা কিংবা রূপবানের গান শোনার যে গ্রামীণ সংস্কৃতি ছিল, সেটিও কেউ কেউ পছন্দ করেন না। এখন আবার বলা হচ্ছে, ফুটবল খেলা দেখা যাবে না, আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থক হওয়াও না কি অপরাধ।

গাইবান্ধার পলাশবাড়িতে রামমন্দির নির্মাণ নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিদিনই ‘এটা চাই না, ওটা চাই না’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। রামমন্দির নির্মাণের বিরোধিতা করে মিছিল হচ্ছে।

তিনি বলেন, ‘ওরা ১০০টা বা ৩০০টা মূর্তি বানাক, তাতে আমার কী আসে যায়। আমি মুসলমান, আমি আমার মসজিদে নামাজ পড়ব, তারা তাদের মন্দিরে পূজা করবে। একসঙ্গে থাকতেই তো হবে।’

মাজারে হামলা ও সুফিবাদবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, হজরত খাজা মঈনুদ্দীন চিশতী, শাহজালাল, শাহপরাণ, বায়েজিদ বোস্তামী, খান জাহান আলীসহ অসংখ্য অলি-আউলিয়া মানুষের মধ্যে মানবতা ও সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। কিন্তু এখন সেই সুফিবাদকেই অস্বীকার করা হচ্ছে।

তিনি বলেন, ‘মাওলানা-মৌলভি সাহেবদের আমি শ্রদ্ধা করি। কিন্তু পীর সাহেবদের দোষটা কী?’

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এক টাকা হলেও বাড়ানোর প্রস্তাব দিয়ে ফজলুর রহমান বলেন, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ২৫ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের জন্য বিভিন্ন হারে ভাতা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে আমি সম্মান করি। কিন্তু কোনো কারণেই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার তুলনা হতে পারে না। যদি হয়, তাহলে পাঁচ বছর পর হলেও আমাদের খেসারত দিতে হবে।’

বিএনপির অবস্থান তুলে ধরে ফজলুর রহমান বলেন, দলের অধিকাংশ সংসদ সদস্যকে বলতে হয়েছে যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষে। অন্যদিকে কেউ কেউ নিজেদের জুলাই আন্দোলন ও সৎ রাজনীতির পক্ষে দাবি করছে। জুলাই আন্দোলনকে অসম্মান না করে মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

বাজেটে শিক্ষা ও সংস্কৃতি খাতে বরাদ্দের মধ্যে ভারসাম্যের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন এমপি ফজলুর রহমান। তিনি বলেন, ‘ভাত আর তরকারির যেমন সম্পর্ক, শিক্ষা ও সংস্কৃতিরও তেমন সম্পর্ক।’ শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, কিন্তু সংস্কৃতি খাত সেই অনুপাতে গুরুত্ব পায়নি। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় না হলে সভ্যতা গড়ে উঠবে না।

হাওর অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ছয় হাজার কোটি টাকার উড়াল সড়ক প্রকল্প বাতিল করা হয়েছে। প্রকল্পটি পুনর্বিবেচনা করা যায় কি না কিংবা কম খরচে বাস্তবায়নের কোনো সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে রসিকতার সুরে তিনি বলেন, সংসদে যদি সবকিছু ‘ফ্রেন্ডলি গেম’-এর মতো হয়ে যায়, তাহলে মানুষ একদিন খেলা দেখতে আসবে, কিন্তু দ্বিতীয় দিন আর আগ্রহ দেখাবে না। তিনি বলেন, ‘সংসদে যে গেমটা হচ্ছে, কিছুদিন পরে কিন্তু মাঠ খালি পড়ে থাকবে।’

এসময় মাজারের সুরক্ষা, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:০৮ এম


বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

পুলিশের সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার সময় এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ মো. আল মোমেনের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স অভিযান শুরু করে। অভিযানের সময় ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ঘোষের বাড়ির সামনে অবস্থিত পাকা সেতুর ওপর থেকে ১০৫ পিস ইয়াবাসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. সাকিব হাওলাদার (২৬) জানানো হয়েছে। তিনি আব্দুল খালেক হাওলাদারের ছেলে এবং রায়পাশা এলাকার নাগরিক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০৫ (একশ পাঁচ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেছেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের উত্তাপ কমতেই জ্বালানি তেলের দামে পতন, কতটা স্বস্তি পাওয়া যাবে বিশ্ববাজারে?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:১৫ এম


যুদ্ধের উত্তাপ কমতেই জ্বালানি তেলের দামে পতন, কতটা স্বস্তি পাওয়া যাবে বিশ্ববাজারে?

ইরান যুদ্ধের কারণে দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় থাকার পর, এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এর ফলে দেখা দিয়েছে বিশ্ব জ্বালানি বাজারে পরিবর্তন। আন্তর্জাতিক বাজারের তেলের দাম এখন যুদ্ধ শুরুর আগের পর্যায়ে নেমে এসেছে।

বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম একসময় ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪৮ ডলারের নিচে নেমে যায়, যা ছিল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার আগের দিনের দামেরও নিচে। পরে কিছুটা বাড়িয়ে তা ৭৩ দশমিক ২৩ ডলারে পৌঁছেছে।

যুদ্ধের ঘটনায় ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই রুট দিয়ে বিশাল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা গেছে।

তবে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার পর থেকে তেলের দাম ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। ওই সমঝোতার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের পরিচালক প্রতিভা থাকের মতে, যদিও তেলের দাম সংঘাত-পূর্ববর্তী পর্যায়ে ফিরে এসেছে, ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। বাজার এখনও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। নতুন করে কোনো উত্তেজনা তৈরি হলে তেলের দাম আবারও দ্রুত বৃদ্ধি পেতে পারে।

যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে বৈঠক করেছেন। এর পর যুক্তরাষ্ট্র ইরানের তেল রফতানির ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্যানুসারে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে এখন পর্যন্ত ২৮৪টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। যদিও এই সংখ্যা সংঘাত-পূর্ববর্তী সময়ের দৈনিক গড় ১৩৮টি জাহাজের তুলনায় কম।

কেপলার জানিয়েছে, সাম্প্রতিক দিনে এই পথ ব্যবহারকারী জাহাজগুলোর মধ্যে রয়েছে অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার এবং অন্যান্য পণ্যবাহী জাহাজ।

সোমবার কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ভুল বোঝাবুঝি এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালু করেছে।

সামুদ্রিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান মারিস্কসের প্রধান নির্বাহী দিমিত্রিস মানিয়াটিস বলেন, সাম্প্রতিক দিনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বড় ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সীমিত সংখ্যক জাহাজ উত্তরের পথ ব্যবহার করছে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীও জাহাজগুলোকে দক্ষিণের একটি নিরাপদ পথ ব্যবহার করার নির্দেশনা দিয়েছে, যা যুদ্ধের পর থেকে মাইন ও অন্যান্য ঝুঁকি থেকে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রয়েছে।

তবে এখনো যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে জাহাজ চলাচল নিম্নস্তরে রয়েছে। কারণ যুদ্ধের আগে প্রতিদিন ১০০টির বেশি জাহাজ এই পথ ব্যবহার করত।

ইরান যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়। এখন বাজারের নজর তেলের দাম কমার প্রভাব ভোক্তা পর্যায়ে কত দ্রুত পৌঁছায়, তার দিকে। যুক্তরাজ্যের মোটরগাড়ি সংস্থা আরএসি'র নীতি বিভাগের প্রধান সাইমন উইলিয়ামস জানাচ্ছেন, তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী সময়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় আগামী সপ্তাহে পেট্রোলের গড় দাম প্রতি লিটারে ১৫০ পেন্সের নিচে নেমে আসতে পারে। একই সাথে ডিজেলের দামও ১৬০ পেন্সের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

আরএসি'র তথ্য অনুযায়ী, ২৮ মে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫৯ দশমিক ৫৩ পেন্সে পৌঁছেছিল। অন্যদিকে ডিজেলের দাম ১৫ এপ্রিলের সর্বোচ্চ ১৯১ দশমিক ৫৪ পেন্স থেকে কমেছে।

যুক্তরাষ্ট্রেও একই চিত্র দেখা যাচ্ছে। এপ্রিল মাসে সাধারণ পেট্রোলের গড় দাম গ্যালন প্রতি ৪ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের পরে সর্বোচ্চ ছিল। বর্তমানে এটি কমে প্রায় ৩ দশমিক ৯৩ ডলারে নেমে এসেছে। তবে এটি এখনো যুদ্ধের আগের দামের তুলনায় বেশি।

যদিও তেলের দাম কমছে, অনেক দেশে পাম্প পর্যায়ে জ্বালানির দাম দ্রুত কমছে না। এই নিয়ে নতুন বিতর্ক উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার শেল, এক্সনমোবিলসহ বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। তার অভিযোগ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও, এসব প্রতিষ্ঠান সেই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছাতে দিচ্ছে না।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'তেলের দাম অনেক কমে গেছে। কিন্তু পাম্পে তার প্রতিফলন তেমন দেখা যাচ্ছে না, যতটা থাকা উচিত ছিল।'

এদিকে, যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস শিল্পের প্রতিনিধিত্বকারী আমেরিকান পেটোলিয়াম ইনস্টিটিউট জানায়, জ্বালানির খুচরা দাম সবসময় অপরিশোধিত তেলের দামের সঙ্গে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয় না।

একই ধরনের অভিযোগ যুক্তরাজ্যের জ্বালানি কোম্পানিগুলোর বিরুদ্ধে উঠেছে। তবে দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা গত মাসে জানিয়েছে, এ ধরনের অনিয়মের ব্যাপক কোনো প্রমাণ তারা পায়নি। সংস্থাটির মতে, ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে গড় মুনাফার হার মোটামুটি অপরিবর্তিত রয়ে গেছে।

সূত্র-বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপিকার সঙ্গে অবিরাম তুলনা! বাধ্য হয়ে মুখ খুললেন কৃতি সেনন, ‘ককটেল ২’ নিয়ে তিনি কী বললেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:২১ এম


দীপিকার সঙ্গে অবিরাম তুলনা! বাধ্য হয়ে মুখ খুললেন কৃতি সেনন, ‘ককটেল ২’ নিয়ে তিনি কী বললেন?

‘ককটেল ২’-তে কাজ করার পর থেকে দীপিকা পাড়ুকোন এবং কৃতি সেননের মধ্যে তুলনা আরও বেশি বাড়তে শুরু করেছে। সেই তুলনা নিয়ে অবশেষে মুখ খুললেন কৃতি। এছাড়া ‘ককটেল ২’ নিয়েও তিনি কথা বলেছেন।

দুই অভিনেত্রীই দীর্ঘাঙ্গী হয়ে থাকেন। অনুরাগীদের মতে, দু’জনের ব্যক্তিত্বের মধ্যে মিলও রয়েছে। বিশেষ করে ‘ককটেল ২’-তে কাজ করার পর থেকে দীপিকা পাড়ুকোন এবং কৃতি সেননের মধ্যে তুলনা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাচ্ছে। কৃতি অবশেষে সেই তুলনা নিয়ে কথা বলেছেন। তিনি ‘ককটেল ২’ নিয়েও মন্তব্য করেছেন।

২০১২ সালে প্রকাশিত ‘ককটেল’ ছবিতে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ভেরোনিকা’ চরিত্রটি ব্যাপক আলোচিত ছিল। এই কারণে অনেক অভিনেতা নাকি দীপিকার বিপরীতে কাজ করতে রাজি হননি। তাঁরা ভয় পেতেন যে, দীপিকার অভিনয়ের জাদা জোরে তাঁদের চরিত্র চাপা পড়ে যাবে। সেই চরিত্র ছিল অত্যন্ত শক্তিশালী। এবার ‘ককটেল ২’-তে কৃতি অভিনয় করছেন ‘অ্যালি’ চরিত্রে। এই চরিত্রটি ‘ভেরোনিকা’র মতোই। অ্যালিও স্বাধীনচেতা, একটু বেপরোয়া এবং নিয়ম ভাঙতে ভালবাসে, তবে ভিতরে আবেগ লুকিয়ে রাখতেও জানে। এই কারণেই দুই নায়িকার মধ্যে তুলনা তৈরি হয়েছে। তবে কৃতি জানতেন যে, এই তুলনা হবেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বললেন, দীপিকার সঙ্গে তুলনা আসবে— সে বিষয়ে তিনি নিজের মধ্যে পূর্বধারণা করেছেন। কিন্তু এই বিষয়ে চিন্তা না করে সেরা অভিনয় করে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে। কৃতি এ প্রসঙ্গে বলেন, “চরিত্রগুলোর মধ্যে কিছুটা মিল রয়েছে— উভয়েই একটু আলাদা, স্বাধীনচেতা এবং নিয়মের বাইরে চলে। কিন্তু অ্যালি এবং ভেরোনিকা সম্পূর্ণ ভিন্ন।” তিনি আরও যোগ করেন, “দীপিকা যে চরিত্রটি আগে করেছেন, আমি কেন সেটা আবার করব? সেটার অর্থ কী? ‘ককটেল ২’-এর গল্প, চরিত্র ও সমস্যাগুলো একেবারে আলাদা। অ্যালির নিজের একটি ভিন্ন ব্যক্তিত্ব রয়েছে। যদিও কিছু মিল আছে, তবে সে ভেরোনিকার মতো নয়। দুজন সম্পূর্ণ আলাদা মানুষ।”

অন্য অভিনেত্রীদের সঙ্গে বারবার তুলনা করা নিয়ে কৃতি জানান, তিনি এসব বিষয় নিয়ে বেশি ভাবেন না। কৃতির মতে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে এই ধরনের তুলনা কোনও মূল্য রাখে না। কৃতির কথায়, “নিজের প্রতি বিশ্বাস থাকলে এসব বিষয় কোনো বিষয় নয়। এগুলো অনেক সময় শুধু আলোচনা করার জন্য বলা হয়। প্রত্যেক অভিনেত্রী আলাদা ভাবে ভিন্ন।”

দীপিকার সঙ্গে তুলনা হওয়ার পরেও, কৃতি নিজেকে নিজের প্রতিযোগী হিসেবে দেখেন। তিনি ভবিষ্যতে আরও ভালো চরিত্রে অভিনয় করতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%