ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৬ জন আটক


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৬ জন আটক

নোয়াখালীতে জেলা পুলিশ কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, দুজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। বাকি ৪৯ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ মিনিটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং ১৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় পাঁচজন, কবিরহাট থানায় চারজন, বেগমগঞ্জ মডেল থানায় ১৬ জন, সেনবাগ থানায় দুজন এবং চরজব্বর থানায় তিনজনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

অন্যদিকে, চাটখিল থানায় চারজনকে এবং হাতিয়া থানায় একজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। হাতিয়া থানায় আটক বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধে নোয়াখালী জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: পীরগঞ্জের ইউএনওর বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভ

তিনি আরো জানান, এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান গুরুত্বপূর্ণ হলেও কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। কিশোরদের চলাফেরা, বন্ধুমহল, অনলাইন কার্যক্রম এবং আচরণগত পরিবর্তনের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে হবে, যাতে তারা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের শিক্ষার্থীরা মৌখিক আশ্বাসে অসন্তুষ্ট, ফলভিত্তিক প্রতিশ্রুতি চান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ফ্রান্সের শিক্ষার্থীরা মৌখিক আশ্বাসে অসন্তুষ্ট, ফলভিত্তিক প্রতিশ্রুতি চান

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তন এবং অবকাঠামোগত অবস্থার অবনতির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটি। শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থীর উপস্থিতি ক্লাসরুমে এবং জরাজীর্ণ স্কুল ভবনের বিরুদ্ধে গত সেপ্টেম্বর থেকে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে কেবল আশ্বাস দেওয়া হলেও বাস্তব সুফল না পাওয়ায় তরুণরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এই চলমান সংকটের প্রেক্ষাপটে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার ঘোষণা দিয়েছেন। তবে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা এবার মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম মুখ সোমাইয়া সার্রে (১৮) ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “বহু বছর ধরে আমাদের শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা কখনোই রক্ষা করা হয়নি। আমরা চাই প্রতিটি প্রতিশ্রুতির পেছনে বাস্তবভিত্তিক ফলাফল থাকুক। আমরা আমাদের স্কুলগুলোতে সত্যিকারের পরিবর্তন দেখতে চাই।”

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— স্কুল অবকাঠামো সংস্কারের জন্য ১.৫ বিলিয়ন ইউরো ($১.৭ বিলিয়ন) জরুরি পরিকল্পনা এবং বিতর্কিত বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি ‘পার্কোরসুপ’ (Parcoursup)-এর ব্যাপক সংস্কার।

সরকার আন্দোলন ঠেকানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করলেও, তীব্র রাজনৈতিক অচলাবস্থা, বিশাল সরকারি ঋণ এবং বাজেটের সীমাবদ্ধতার কারণে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। আগামী সপ্তাহের বৈঠকে সরকার যদি নতুন কোনো সন্তোষজনক সমাধান দিতে না পারে, তাহলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার উদ্বোধন নগর প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার উদ্বোধন নগর প্রশাসকের

বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনের পুনর্বাসন ও সংস্কার কাজের সূচনা করেন নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বলেন, "সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরিশাল প্রেসক্লাব।"

বরিশাল প্রেস ক্লাবের গৌরবময় ভূমিকা রয়েছে অতীতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। এ কারণে বরিশালবাসীও গর্বিত। প্রেসক্লাবের অবকাঠামোগত মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি, যা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ সুগম করতে সহায়ক হবে।

নগর প্রশাসক অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেন, '৫২'র ভাষা আন্দোলন, '৬৯-এর গণ-অভ্যুত্থান, '৭১'র মুক্তিযুদ্ধ এবং '৯০'র স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরে জুলাই বিপ্লবে বরিশাল প্রেসক্লাবের গৌরবময় ভূমিকা রয়েছে। তিনি বলেন, "এ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ প্রতিটি আন্দোলন ও সংগ্রামে জনগণের পাশে ছিলেন বলেই তা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে।"

অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সম্পাদক এসএম জাকির হোসেন সহ অন্যান্য জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীবৃন্দও অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার নামাজের পর আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার করলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


জুমার নামাজের পর আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার করলো ইসরায়েলি বাহিনী

দখলদার ইসরায়েলি বাহিনী দ্বারা গ্রেপ্তার হয়েছেন ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআ। শুক্রবার জুমার নামাজ পরিচালনার পর তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস।

প্রতিবেদন অনুযায়ী, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘেরাও করে এবং তাকে তুলে নিয়ে যায়।

ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি।

এদিকে, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত আটকের ঘটনায় আন্তর্জাতিক পরিসরে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিস ও সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েলের সহযোগিতামূলক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


গ্রিস ও সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েলের সহযোগিতামূলক কমিটি গঠন

ভূমধ্যসাগরের দেশ গ্রিস এবং সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েল একটি সহযোগিতামূলক কমিটি গঠন করেছে। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, ভূমধ্যসাগরে নিজেদের অবস্থান দৃঢ় করতে তেল আবিব দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। তবে, এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশের পর তুরস্ককে দুই দেশের ‘সাধারণ শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রিক-শাসিত সাইপ্রাসের পার্লামেন্টে গঠিত ইসরায়েলপন্থী সংগঠন ইসরায়েল অ্যালাইস ফাউন্ডেশনের (আইএএফ) স্থানীয় শাখা প্রতিষ্ঠা করেছে দেশটির ডানপন্থী ডিআইএসওয়াই, মধ্যপন্থী ডিআইকেও এবং জাতীয়তাবাদী ইএলএএম দলের ছয়জন আইনপ্রণেতা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে, গত ১৪ অক্টোবর সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠকের পর আইএএফ প্রেসিডেন্ট জশ রেইনস্টাইন দেশটির পার্লামেন্টে নতুন উদ্যোগের ঘোষণা দেন।

এর কিছুদিন পর, গত বুধবার সাইপ্রাস (সাইপ্রাস প্রজাতন্ত্র) সফর করেন মার্কিন-ইসরায়েলপন্থী লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলটি ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠক করে, যার নেতৃত্বে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বার্নার্ড কামিনেৎস্কি ও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত ইয়েহুদা নিউবার্গার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েল, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ‘নিরাপত্তা অংশীদারত্ব’ জোরদার করাই ছিল ওই সফরের প্রধান উদ্দেশ্য।

আইএএফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাইপ্রাসে নিযুক্ত ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সুলি দাভিদোভিৎস বলেন, দুই দেশের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক নিরাপত্তাস্বার্থ এবং পূর্ব ভূমধ্যসাগরে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন দৃষ্টিভঙ্গি এ সম্পর্কের ভিত্তি।

তুর্কি রাষ্ট্রীয় টিআরটি ওয়ার্ল্ড জানাচ্ছে, পার্লামেন্ট ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইএসওয়াই দলের জর্জ কারুল্লাস ও হারালাম্বোস পেত্রিদেস, ইএলএএম দলের সোতেরিস ইয়োনু ও মারিওস পেলেকানোস এবং ডিআইকেও দলের আন্দ্রেয়াস আপোস্তোলু ও ক্রিসিস পান্তেলিদেস। পান্তেলিদেস শাখাটির নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে সাবেক সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস, প্রতিরক্ষামন্ত্রী ভাসিলিস পালমাস, ডিআইকেও সভাপতি নিকোলাস পাপাদোপোলুস এবং সাইপ্রাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ব্রেসলোও উপস্থিত ছিলেন।

এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দেওয়ার কারণে সংগঠনটির সমালোচনা করা হয়েছে। অন্যদিকে, আইএফ-এর সঙ্গে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েল, গ্রিস এবং গ্রিক সাইপ্রাস প্রশাসনের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের মধ্যে এ উদ্যোগ নেওয়া হলো। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে গ্রিসের সামরিক কর্মকর্তারা জানান, ২০২৬ সালে পূর্ব ভূমধ্যসাগরে তিন পক্ষের যৌথ বিমান ও নৌমহড়া বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে, গ্রিক সাইপ্রাস প্রশাসনের ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার খবর তুরস্কের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, দ্বীপটির ক্ষমতার ভারসাম্য নষ্ট করার যেকোনো প্রচেষ্টা তারা পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে তুর্কি সাইপ্রাসিদের সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে।

এ বিষয়ে তীব্র উদ্বেগ জানানোর পর আইএএফ প্রেসিডেন্ট জশ রেইনস্টাইন তুরস্ককে দুই দেশের ‘সাধারণ শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%