প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কয়রায় প্রজেক্ট লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, যা পরিবেশ পুনরুদ্ধার, জীবিকা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশি। কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন প্রত্যাশীর কমিউনিটি মোবিলাইজার আলমগীর হোসেন। কর্মশালায় বক্তব্য প্রদান করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তেয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, বন বিভগের প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক রিয়াছাদ আলী, এনজিও প্রতিনিধি মুস্তাক মাহমুদ, মিজানুর রহমান, তানিয়া সুলতানা, প্রত্যাশীর উপজেলা কো-অর্ডিনেটর সোহেল হোসেন, কমিউনিটি মোবিলাইজার রেশমা খাতুন, স্থানীয় মৌচাষী ইয়াছিন আলী, মনিরুজ্জামান, ফতেমা খাতুন প্রমূখ। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়ের কাজ করেছিলেন এবং মাঠপর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের সফলতা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। তারা ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন