০৭:৩৯ পি.এম
পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া এবং পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল আবারও দুইদিনের জন্য বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে সোমবার দুপুর পৌনে ২ টা থেকে ফেরি পারাপার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এর আগে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। টানা ১৬ দিন পর গত ২২ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকার কারণে রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হতে হয়। এতে সময় এবং খরচ উভয়ই বৃদ্ধি পায়।
স্থানীয়দের অভিযোগ, এই নৌরুটে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ফেরি নেই। বর্তমানে একটি মাত্র নিম্নমানের ফেরি দিয়ে কোনোমতে যানবাহন পারাপার করা হচ্ছে। এই অবস্থায় নৌকা ও স্পিডবোড অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। ফেরি আবারও বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে।
ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম আরও বলেন, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটে হঠাৎ উজান থেকে প্রবল বেগে পানি নেমে আসায় অত্যধিক স্রোতের কারণে সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১:৪০ থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। চলাচল উপযোগী হলে ফেরি আবার চালু করা হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন