০৯:১৮ পি.এম
রাজশাহীর তানোর উপজেলায় বিভিন্ন
জেলাপ্রশাসক (ডিসি) কাজি শহিদুল ইসলাম উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও সরকারি সহায়তা বিতরণ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তিনি দিনব্যাপী উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলাপ্রশাসক উপজেলা
আরও পড়ুন: বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল
স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি মিলিত হন পরিষদ হলরুমে। সভায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনভোগান্তি লাঘবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
মতবিনিময় সভা শেষে একই স্থানে
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলাপ্রশাসক কাজি শহিদুল ইসলাম তানোর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে
আরও পড়ুন: ভারত থেকে প্রেমের টানে গৌরনদীতে বিয়ে করলেন ফাইজান শাহ
জেলাপ্রশাসক বলেন, “পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে ধরে রাখতে এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পরে তিনি চাপড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জিয়ানগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন