০৯:১৯ পি.এম
যশোর সদর উপজেলার একটি ঘটনায় স্ত্রীকে মদ পান করতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্বামী ইসমাইলের (৩০) বিরুদ্ধে। স্ত্রী হালিমা (২২)-কে মদ পান করতে রাজি না হওয়ায় মারধর করে আহত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রূপদিয়া এলাকার সাকারগাতি গ্রামে এই ঘটনা ঘটে।
আহত হালিমা যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের হাবিবুরের মেয়ে। অভিযুক্ত ইসমাইল সাকারগাতি গ্রামের কেরামতের ছেলে।
আরও পড়ুন: ভারত থেকে প্রেমের টানে গৌরনদীতে বিয়ে করলেন ফাইজান শাহ
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে নিজ বাড়িতে বসে মদ পান করছিলেন ইসমাইল। একপর্যায়ে তিনি স্ত্রী হালিমাকেও মদ পান করতে বলেন। কিন্তু এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এই মারধরের ফলে হালিমা আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি না, কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: জিয়ানগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন