০৯:৫৮ পি.এম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে ১০ বছর বয়সী শাওন শেখ নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু ঘটেছে। শাওন শেখ মানসা গ্রামের শামিম শেখের পুত্র। সে বাহিরদিয়া-মানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
স্থানীয়রা ও তার পরিবার জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যার সময় শাওন শেখের শরীরে জ্বর অনুভূত হয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর রাত ৯টার দিকে মানসা বাজার থেকে জ্বরের ওষুধ এনে তাকে খাওয়ান। রাতে সে একাধিকবার বমি করে। রাত ১টার দিকে তার মৃত্যু ঘটে। মৃতের পরিবার জানায়, শাওন শেখ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তার মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তবে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকের দাবি, খেলার সময় তার এক সহপাঠী তাকে কামড় দেয়, যা তার মৃত্যুর কারণ হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহপাঠী কামড় দিলেও সেখানে কোনো ক্ষত হয়নি এবং তার মৃত্যু জ্বরের কারণে হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন