১০:০৪ পি.এম
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিটের প্রথম দিনেই পদক অর্জন করেছে বাংলাদেশ। বুধবার নারীদের ১০০ মিটার স্প্রিন্ট ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান।
একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থান দখল করেন। প্রতিযোগিতায় স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন।
এ প্রতিযোগিতা আজ শুরু হয়েছে এবং এটি আগামী ২৭ নভেম্বর শেষ হবে।
আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়েও কৃতিত্ব দিলেন অধিনায়ক মার্করাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন