প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবা-সহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম, সে রাজশাহীর বাঘা থানার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে। বর্তমানে বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বাসিন্দা।
বুধবার দুপুরে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার সকালে তাঁকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন