প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিপিজেড) অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে আশপাশের কয়েকটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আগুন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীও কাজ করছে। জানা গেছে, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট এই অভিযানে অংশ নিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর জানিয়েছেন, আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, "আগুনে জ্বলতে জ্বলতে ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভেতরে কেউ আটকে পড়ার খবর পাইনি।"
আগুনের তীব্র তাপে পাশের কয়েকটি কারখানার ভবন অতিরিক্ত গরম হয়ে পড়েছে, ফলে সেখানকার কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় কারখানার অভ্যন্তরে পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছে।
পার্শ্ববর্তী কারখানা স্মার্ট জ্যাকেটের কর্মকর্তা শাহনেওয়াজ জানান, "আমাদের নিজস্ব হাইড্রেন্ট দিয়ে সামনের অ্যাডামস ক্যাপে লাগা আগুনে প্রায় তিন ঘণ্টার মতো পানি ছিটিয়েছি।"
তিনি আরও বলেন, "আগুনের তাপে আমাদের কারখানাও অত্যধিক গরম হয়ে উঠছে। এখন আমরা আমাদের কারখানার অভ্যন্তরেও পানি ছিটিয়েছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন