ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্যাপেন্টাডলসহ টাঙ্গাইলে দুই ভাই আটক


ট্যাপেন্টাডলসহ টাঙ্গাইলে দুই ভাই আটক

টাঙ্গাইলের সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩১ হাজার টাকাসহ দুই সহোদরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৩ জুলাই) সকালবেলা সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

আটককৃতরা হলেন ওই এলাকার সালাম সিকদারের সন্তান সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০)।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল জানান, অভিযানে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ নৌপথে আধুনিক নেভিগেশন চালু করা হয়েছে: নৌপরিবহন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


নিরাপদ নৌপথে আধুনিক নেভিগেশন চালু করা হয়েছে: নৌপরিবহন

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ নৌপথে আধুনিক নেভিগেশন ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং সারা বছর নৌযান চলাচল নিশ্চিত করা যায়। একই সময়ে, নাব্যতা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

আজ সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ বিষয়টি উল্লেখ করেন। অধিবেশনটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নদীপথে চলাচলের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে সরকার রিমোট মনিটরিং প্রযুক্তি ব্যবহার করে আধুনিক নেভিগেশন সহায়ক (এডস টু নেভিগেশন-এটিওএন) স্থাপনের কাজ করছে, যা অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন করছে।

তিনি জানান, বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রকল্প-১ (বিআরডব্লিউটিপি-১) এর আওতায় রিমোট মনিটরিং সিস্টেম (আরএমএস) সমন্বিত নেভিগেশন সহায়ক ব্যবস্থা শীতলক্ষ্যা নদীর ঘোড়াশাল-ময়মনসিংহ নৌপথ, মেঘনা নদীর নবীনগর লিংক চ্যানেল-৫ এবং আশুগঞ্জ-মুন্সীগঞ্জ নৌপথসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘রিমোট মনিটরিং সিস্টেমসমৃদ্ধ নেভিগেশন সহায়ক স্থাপনের ফলে বয়া ও বিকনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে এবং কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, এই প্রযুক্তি চালুর ফলে নৌপথ ব্যবস্থাপনার কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। নেভিগেশন সরঞ্জামের সার্বক্ষণিক পর্যবেক্ষণ, পরিচালনাগত বিঘ্ন কমানো এবং ব্যস্ত নৌপথে চলাচলকারী নৌযানের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, বর্ষা ও শুষ্ক মৌসুমে নদীর নাব্যতার ওঠানামা এবং পলি জমার সমস্যা মোকাবিলা করতে সরকারের দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনাও রয়েছে।

তিনি সংসদকে জানান, মৃতপ্রায় নদী পুনরুজ্জীবন, নাব্যতা বৃদ্ধি এবং সমন্বিত নদী ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে একাধিক উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্যতা সমীক্ষা গ্রহণ করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— বৃহত্তর সিলেট অঞ্চলে নাব্যতা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন, জলাভূমির পরিবেশ সংরক্ষণ, সেচ ও ল্যান্ডিং স্টেশন উন্নয়নের লক্ষ্যে মূলধনী ড্রেজিংসহ সমন্বিত নদী ব্যবস্থাপনা প্রকল্প; চট্টগ্রাম-হাতিয়া-চেয়ারম্যানঘাট-ভাসানচরের মধ্যে নৌযোগাযোগ উন্নয়ন প্রকল্প; এবং কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের সংলগ্ন রায়পাড়া থেকে ভাটেরচর পর্যন্ত আপার মেঘনা নদীর নাব্যতা বৃদ্ধিতে ড্রেজিং প্রকল্প।

মন্ত্রী বলেন, টেকসই নদী ব্যবস্থাপনার উপায় নির্ধারণে সরকার বিভিন্ন অঞ্চলে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার কাজ করছে।

এসব সমীক্ষার মধ্যে রয়েছে— খুলনা বিভাগের এম-জি খাল ব্যবস্থাসহ নাব্যতা বৃদ্ধি, সমন্বিত নদী ব্যবস্থাপনা, ড্রেনেজ উন্নয়ন, জলাভূমি সংরক্ষণ, সেচ সুবিধা ও ল্যান্ডিং স্টেশন উন্নয়নের সম্ভাব্যতা যাচাই; বরিশাল বিভাগে মূলধনী ও রক্ষণাবেক্ষণ ড্রেজিং, নাব্যতা বৃদ্ধি, ড্রেনেজ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সেচ সম্প্রসারণ ও ল্যান্ডিং স্টেশন উন্নয়ন সংক্রান্ত সমীক্ষা; এবং পার্বত্য চট্টগ্রামে অভ্যন্তরীণ নৌপরিবহন ও ল্যান্ডিং সুবিধা উন্নয়নের পৃথক সম্ভাব্যতা সমীক্ষা।

তিনি বলেন, ‘এসব প্রকল্প অনুমোদিত ও বাস্তবায়িত হলে নৌপথের নাব্যতা বৃদ্ধি পাবে এবং বর্ষা ও শুষ্ক— উভয় মৌসুমে নাব্যতার মৌসুমি তারতম্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

নৌপরিবহন মন্ত্রী বলেন, সরকারের দীর্ঘমেয়াদি কৌশলের লক্ষ্য একমাত্র নিরবচ্ছিন্ন নৌপরিবহন নিশ্চিত করা নয়; বরং এটি হলো সমন্বিত নদী ব্যবস্থাপনা গড়ে তোলা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা, বাণিজ্য সম্প্রসারণ, সেচ ও পর্যটন খাতের বিকাশ, এবং টেকসই ড্রেজিং ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নদীর প্রতিবেশ সংরক্ষণ নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে একই সঙ্গে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যা মোট আট সদস্যবিশিষ্ট।

সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদন পাওয়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের কমিটিকে বাতিল করা হয়েছে।

নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বর্তমান আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। নতুন আহ্বায়ক কমিটির বিষয়ে কথা বলতে গিয়ে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম জানিয়েছেন, ‘এ কমিটি সর্বগ্রহণযোগ্য হয়েছে।’ এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করেন, ‘আমি একটি মিটিং এ আছি। এ বিষয়ে পরে কথা বলব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে অথবা ভারতের মাটিতে যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তিনি মন্তব্য করে বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিনির্ধারণে কোনো প্রভাব ফেলে না। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

২০২৫ সালের ১৭ নভেম্বর, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যূত্থানের কারণে দেশ ছেড়ে পালিয়ে প্রায় দুই বছর ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশে অথবা অন্য যেকোনো স্থান থেকে আত্মসমর্পণ করলেও প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিনির্ধারণে কোনো প্রভাব ফেলে না।

শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিক বার্তা দেবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান রয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু বা অগ্রগতি সম্পর্কে তিনি অধিক কিছু জানাননি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সরকার আইনগত ও কূটনৈতিক, উভয় প্রক্রিয়াতেই প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে বিশ্লেষকদের পছন্দে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


যে কারণে বিশ্লেষকদের পছন্দে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার নাম শুনলে, যাদের কথা মনে পড়ে তাদের মধ্যে অন্যতম লিওনেল মেসির প্রশংসা করা জো কোল। একসময় তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাশ কাটিয়ে মেসিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছিলেন। তার মতে, মেসিই সেই ফুটবলার, যিনি ক্যারিয়ারে সম্ভাব্য সব সাফল্য অর্জন করে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারেন।

তবে সেমিফাইনালের আগে, কোল এবার ভিন্ন সুরে কথা বলছেন। তিনি মেসির প্রতি তার শ্রদ্ধা অটুট রেখেছেন, কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে তিনি দারুণ আত্মবিশ্বাসী। কোল বলেন, 'আমরা জানি তাদের শক্তি কোথায়। কিন্তু আমার মনে হচ্ছে, আমরাই তাদের হারাব। ভেতর থেকে আমি সেটাই অনুভব করছি।'

জো কোলের আলোচনা শেষে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলও আলোচনায় যোগ দিয়েছেন। তবে তার আলোচনা কেন্দ্রবিন্দু হলেন মেসি না হয়ে, বরং আর্জেন্টিনার রক্ষণভাগের দুজন স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ।

নেভিলের ভাষায়, এই জুটি যেন একই সাথে বিশ্বের 'সেরা' এবং 'সবচেয়ে বাজে' সেন্টার-ব্যাক জুটি। তিনি বলেন, 'এক মুহূর্তে ওরা এমন কিছু করবে, যা দেখে মনে হবে বিশ্বের সেরা ডিফেন্ডার। আবার পরের মুহূর্তেই এমন ভুল করবে, যা বিশ্বাস করা কঠিন।'

তবে তার সমালোচনার মাঝেও প্রশংসার সুর ছিল। নেভিলের মতে, রোমেরো ও মার্তিনেজের সবচেয়ে বড় শক্তি হলো তাদের লড়াকু মানসিকতা। তিনি বলেন, 'আপনার মনে হবে, ওরা যেন প্রতিপক্ষকে গোল উপহার দেবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন, ওরাই হেডে বল ক্লিয়ার করছে, গুরুত্বপূর্ণ ট্যাকল করছে কিংবা গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই ওদের মধ্যে অন্যরকম কিছু কাজ করে।'

নেভিলের মন্তব্যে যেমন সংশয় রয়েছে, তেমনই রয়েছে মুগ্ধতাও। আর আর্জেন্টিনা সমর্থকদের কাছে এই বৈপরীত্যই হয়তো রোমেরো-লিসান্দ্রোর সবচেয়ে বড় পরিচয়। ঝুঁকি নেওয়ার সাহস, আগ্রাসী মানসিকতা এবং যেকোনো মূল্যে দলকে রক্ষা করার সংকল্প—এই বৈশিষ্ট্যই তাদের আলাদা করে তোলে।

সেমিফাইনালের আগে মাঠের বাইরের লড়াইটাও কম জমজমাট নয়। একদিকে জো কোলের দৃঢ় বিশ্বাস, ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারাবে। অন্যদিকে গ্যারি নেভিলের বিশ্লেষণ, যেখানে আর্জেন্টিনার রক্ষণভাগকে একই সঙ্গে প্রশংসা ও প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%