০৯:১৭ এম
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভারে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা বা পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে।
শনিবার ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুহিত সোবহান (২০) নামে ওই যুবককে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছে যে, জুলাই আন্দোলনের সময় সে এই গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল।
আরও পড়ুন: শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, আসামির জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় যে, সে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশি স্থাপনা থেকে ওই গুলি লুট করেছে। তবে কোন থানা বা ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করা হয়েছে এবং সরকারি এত গুলি সে কোথায় পেয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলছে না। আটক সন্ত্রাসী একেক সময় একেক কথা বলেছেন। তবে গুলিগুলো পুলিশি গুলি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
আটক আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করার পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এ ঘটনায় মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে।
এমই
আরও পড়ুন: সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীণ মানুষের জীবন প্রতিমন্ত্রী টুকু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন