ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করেছে পুলিশ


চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করেছে পুলিশ

চট্টগ্রামে আওয়ামী লীগের পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট।

রোববার রাতে নগরের খুলশী থানা পুলিশ দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করে। খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিমকে আটক করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: ছাগলনাইয়া সীমান্তে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্নার কিক থেকে সরাসরি জালে গোল (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


কর্নার কিক থেকে সরাসরি জালে গোল (ভিডিওসহ)

কর্নার কিক থেকে সরাসরি গোল—ফুটবলের এমন বিরল দৃশ্যই উপহার দিলেন জেমস ম্যাডিসন। ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বাদশ রাউন্ডে সান্ডারল্যান্ডের বিপক্ষে টটেনহ্যামের ২-০ গোলের জয়ে দুটি গোলই করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। তবে তাঁর দ্বিতীয় গোলটি ইতিমধ্যে মৌসুমের অন্যতম সেরা গোল হিসেবে আলোচনায় উঠে এসেছে।

ম্যাডিসন কর্নার থেকে গোল

ম্যাচের দ্বিতীয়ার্ধে কর্নার নিতে যান ম্যাডিসন। সতীর্থকে পাস দেওয়ার পরিবর্তে সরাসরি গোলের দিকে বল পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। বাঁকানো শটে বলটি অবিশ্বাস্য গতিপথে উড়ে গিয়ে জালে জড়ায়। সান্ডারল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড়েরা কিছু বুঝে ওঠার আগেই বল গোললাইন অতিক্রম করে। গোলরক্ষকেরও কিছু করার ছিল না।

ফুটবলে কর্নার কিক থেকে সরাসরি গোল করার ঘটনাকে বলা হয় ‘অলিম্পিক গোল’। ম্যাডিসনের এই গোলটি সেই বিরল কীর্তিরই আরেকটি দৃষ্টান্ত। বলের বাঁক, গতিপথ ও নিখুঁত লক্ষ্যভেদ—সব মিলিয়ে গোলটি ছিল দৃষ্টিনন্দন।

সান্ডারল্যান্ডের বিপক্ষে এর আগে প্রথম গোলটিও করেন ম্যাডিসন। ফলে তাঁর জোড়া গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। প্রতিপক্ষের মাঠে এই জয় প্রিমিয়ার লিগে দলটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

তবে ম্যাচের ফলাফলের বাইরেও আলোচনার কেন্দ্রে এখন ম্যাডিসনের দ্বিতীয় গোল। কর্নার থেকে সরাসরি বল জালে পাঠানোর এমন অসাধারণ কীর্তি সমর্থকেরা বারবার দেখতে চাইবেন। মৌসুমের সেরা গোলের আলোচনাতেও জায়গা করে নিতে পারে তাঁর এই শট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


গৌরনদীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় ব্যাংক কার্যালয়ের একটি দরজার অংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বার্থী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ৫-৬ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ব্যাংকের কার্যালয়ে হামলা চালায় এবং নিচতলার দুটি জানালা ভাঙে। এরপর জানালা দিয়ে ভেতরে দুটি পেট্রোল বোমা ছুড়ে মারা হয়। একই সময়, ভবনের দরজা ও দেয়ালে আরও তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা দরজার ওপর নিক্ষেপ করা হলে তা বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দেয়।

ভবনের দোতলায় বসবাসকারী লোকজন এবং ব্যাংকের নৈশপ্রহরী বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ভবনের বাসিন্দারা এবং ব্যাংক কার্যালয় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মামুন হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি ও সহকারী ব্যবস্থাপক কার্যালয় থেকে বের হয়ে পাশের বার্থী বাজারে যান। বাজারের মসজিদে এশার নামাজ পড়ার সময় নৈশপ্রহীরীর ফোনে হামলার খবর পান। ঘটনাস্থলে এসে তিনি কার্যালয়ের ভেতরে দুটি এবং বাইরে আরও দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা দেখতে পান।

ভবনটির অংশীদার খাইরুল হাসান লাভলু জানান, তার দোতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংক শাখার কার্যক্রম পরিচালনা করা হয়। হামলায় ভবনের জানালা ভাঙচুর ও দরজার কিছু অংশ পুড়ে গেছে।

এলাকাবাসীর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী হরতাল কর্মসূচির অংশ হিসেবে দলটির স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। ভবনের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে তিনটি মোটরসাইকেলে করে ৬-৭ জনকে এসে জানালা ভাঙচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত, কারচুপির অভিযোগে জামায়াত-সমর্থিত প্যানেলের ভোট বর্জন ও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম | স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত, কারচুপির অভিযোগে জামায়াত-সমর্থিত প্যানেলের ভোট বর্জন ও বিক্ষোভ

গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৭৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৫৮ জন। মোট ২২টি পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু ও অ্যাডভোকেট সাঈদ আল আসাদ প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জামায়াত-সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। একই সঙ্গে তারা বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।
এ ঘটনায় গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী পরিবেশ ও ভোটের স্বচ্ছতা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
তবে অনিয়ম ও কারচুপির অভিযোগের বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির বক্তব্য পাওয়া গেলে তা-ও জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%