১০:২৭ পি.এম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড ২৫ পাচারকারীকে আটক করেছে। এ সময় তারা মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ তাদের আটক করে।
অভিযানে ব্যবহৃত তিনটি বোটও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত শনিবার (২৮ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি মশিউর রহমান গ্রেফতার
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে হাতিয়া থানাধীন লাল বয়া সংলগ্ন মেঘনা নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় চলাচলরত তিনটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশির ফলস্বরূপ বোটগুলো থেকে বিপুল পরিমাণ অবৈধ সুপারি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের হিসাব অনুযায়ী, জব্দকৃত ৭২ হাজার কেজি সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। এই সুপারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে দেশের অভ্যন্তরে পাচার করা হচ্ছিল। এ সময় পাচারের সঙ্গে জড়িত ২৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, "জব্দ করা সুপারি, তিনটি বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।" তিনি আরও জানান, দেশের উপকূলীয় ও সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ঢাকায় সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন