ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদার টাকা না পেয়ে বিআরডিবি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে


চাঁদার টাকা না পেয়ে বিআরডিবি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

চাঁদার টাকা না পাওয়ার কারণে বিআরডিবি’র কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। বরিশালের গৌরনদী মডেল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক দল নেতা দাবীকৃত সাড়ে চার লাখ টাকা না দেওয়ায় বিআরডিবি কর্মকর্তাকে পিটিয়ে আহত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি কাজী আবুল কালাম, যিনি গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। হামলায় আহত বিআরডিবি কর্মকর্তা কাজী আব্দুস সোবহান পিরোজপুরে বিআরডিবিতে কর্মরত এবং নন্দনপট্টি গ্রামের বাসিন্দা। তিনি গৌরনদী বন্দরের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৮ আগস্ট বেলা এগারটার দিকে কাজী আব্দুস সোবহান তার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে গৌরনদী মাছবাজার ব্রীজের ঢালে কাজী কালাম ও তার ২/৩ জন সহযোগী তার গতিরোধ করে জিআই পাইপ ও লাঠি সোটা দিয়ে মারধর করে। এক পর্যায়ে কাজী কালাম সোবহানের কাছে সাড়ে চার লাখ টাকা চাঁদা হিসেবে দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে রক্তাক্ত জখম করা হয়।

আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর কালাম সোবহানের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে যায় এবং বাকী টাকা না দিলে হত্যার হুমকি দেয়। তবে কাজী আবুল কালাম অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করে বলেন, "অভিযোগকারী কাজী আব্দুস সোবহান আমার চাচাতো ভাই। তার সঙ্গে পারিবারিকভাবে কিছু ঝামেলা হয়েছে। যা আগামী বুধবার আমার অন্যান্য ভাইয়েরা সমাধান করে দিবেন। এখানে চাঁদা দাবী, আদায় কিংবা হামলার কোন ঘটনা ঘটেনি।"

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাম্য ও মানবতার চেতনায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


সাম্য ও মানবতার চেতনায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন

 

বরিশালের গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন করা হয়েছে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি নতুন প্রজন্মের মধ্যে নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, কবিরত্ন শিকদার রেজাউল করিম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং গৌরনদী শিশু একাডেমীর শিক্ষক ওস্তাদ বাবুল সোম।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


জিয়ানগরে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

পিরোজপুরের জিয়ানগরে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন বর্ণাঢ্যভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মো. ওলিউর রহমান রুবেল। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মহব্বত খান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, উপজেলা প্রকৌশলী ইমদাদ হোসেন, সরকারি কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন, শিক্ষা অফিসার মুনছুর আলী, একাডেমিক সুপারভাইজার অশোক রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন প্রমুখ।

এছাড়াও, বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে রাজন শিকদারের উদ্যোগে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:১০ পি.এম


বাবুগঞ্জে রাজন শিকদারের উদ্যোগে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

 

বরিশালের বাবুগঞ্জে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার উদ্দেশ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার। সোমবার (৩১ আগস্ট) সকালে বাবুগঞ্জ বাজারে তিনি ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় যুবকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এই উদ্যোগের সময় মো. রাজন শিকদার বলেন, "যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।" তিনি আরও উল্লেখ করেন, "নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তাই যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে তিনি জানান যে, তার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক ঢাকা

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:১০ পি.এম


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল এবং “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্প অনুমোদনে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস  সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ রনি শিকদার।লিখিত আবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়ালের পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও পার্সেন্টেজ গ্রহণের অভিযোগে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্ত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বর্তমান পদে অধিষ্ঠিত হওয়ার প্রক্রিয়াও তদন্তের দাবি জানানো হয়েছে।আবেদনে আরও অভিযোগ করা হয়, প্রধান প্রকৌশলী বিভিন্ন স্থানে মন্ত্রণালয়ের সচিবের নাম ও পদমর্যাদা ব্যবহার করে প্রভাব বিস্তার করেন। পাশাপাশি দেশের ৬৪ জেলার নির্বাহী প্রকৌশলীদের ওপর প্রভাব বিস্তার করে আর্থিক সুবিধা ছাড়া বিভিন্ন প্রকল্প অনুমোদন না দেওয়ার অভিযোগও করা হয়েছে।আবেদনকারী দাবি করেন, এসব বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্ত কর্মকর্তার দায়িত্ব ও পদমর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের বিরুদ্ধেও অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিকভাবে সম্পদ অর্জনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এছাড়া প্রকল্প পরিচালকের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%