১২:১৪ পি.এম
বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন।
কিয়ারা ও সিদ্ধার্থ ইনস্টাগ্রামে একটি আবেগঘন ছবি শেয়ার করেছেন। ছবিতে তাদের একমাত্র মেয়ে সারায়াহর হাতও দেখা যায়। তিনজনের হাতের পাশে একটি ছোট্ট ক্রোশিয়ার শিশুর মোজা রাখা ছিল। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’
সুখবরটি প্রকাশিত হওয়ার পর থেকেই কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্ত ও বলিউডের সহকর্মীরা। করণ জোহর, আথিয়া শেঠি, ভূমি পেডনেকর, মানীশ মালহোত্রা সহ অনেকেই তাদের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি
২০২৩ সালের ফেব্রুয়ারিতে কিয়ারা ও সিদ্ধার্থ বিয়ে করেন। এরপর ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান, মেয়ে সারায়াহর জন্ম হয়। একই বছরের ফেব্রুয়ারিতে তারা প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন। সেবারও ছোট্ট একজোড়া শিশুর মোজার ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছিলেন তারা।
কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্কের শুরু ‘শেরশাহ’ সিনেমায় কাজ করতে গিয়ে। পরে ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে ঘরোয়া আয়োজনে তারা বিয়ে করেন।
ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখতে পছন্দ করেন কিয়ারা ও সিদ্ধার্থ। এবারও তারা দ্বিতীয় সন্তান আসার খবরটি একটি সাধারণ ও আবেগঘন পোস্টের মাধ্যমে জানালেন।
আরও পড়ুন: নেপালের নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘এ ফাদার’স স্কাই’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন