ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি


হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

ইরান তাদের জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে। কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক প্রস্তুতির ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে তেহরান এগিয়ে যাবে।

অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, সেটিকে তেলের বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য হিসেবে উল্লেখ করেছে তারা।

তবে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আলজাজিরাকে জানায় যে, হরমুজ প্রণালি সংক্রান্ত মার্কিন নৌ অবরোধ এখনও সম্পূর্ণ কার্যকর রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালীটি উন্মুক্ত রয়েছে এবং সেখানে মাইন অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

এছাড়া, হোয়াইট হাউস জানিয়েছে যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনার প্রক্রিয়া চলছে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির ওপর ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ এম


যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

ইরান যুদ্ধের প্রতি আগ্রহী নয়, তবে যদি কোনো দেশ বা শক্তি আগ্রাসন শুরু করে, তাহলে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো যুদ্ধ শুরু করে না এবং আমরা যুদ্ধকেও স্বাগত জানাই না। তবে যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে আমরা দৃঢ়তার সঙ্গে দাঁড়াব।”

তিনি আরও উল্লেখ করেন, “যে জাতি সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কোনো শক্তিই আত্মসমর্পণে বাধ্য করতে পারে না।”

কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান হুমকির কাছে নত হবে না বলেও জানান পেজেশকিয়ান। তিনি দেশের অবস্থানকে শক্তিশালী করতে জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, দেশের সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল,  মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ এম


শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে জো রুট যেন প্রতিদিন নতুন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন। চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও, ইংলিশ এই ক্রিকেটার একটি ঐতিহাসিক বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন।

 

২৪ রান করে আউট হওয়া রুট সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে অতিক্রম করে টেস্টে ঘরের মাঠে সর্বোচ্চ রানের মালিক হয়ে উঠেছেন।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৪ রান যোগ করার পর, ঘরের মাঠে টেস্টে রুটের মোট রান এখন ৭ হাজার ৫৯৪। এই রানেই তিনি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন। পন্টিং, যিনি আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৭ হাজার ৫৭৮ রান নিয়ে শীর্ষে ছিলেন, এখন দ্বিতীয় স্থানে নেমে গেছেন।

 

তালিকার তিন নম্বরে থাকা ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দেশের মাটিতে সংগ্রহ ৭ হাজার ২১৬ রান।

ঘরের মাঠের সিংহাসন দখলের পর, রুট এখন টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার পথে এগিয়ে যাচ্ছেন। শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে রুট এখন মাত্র ১ হাজার ৭১৩ রান দূরে। বর্তমানে ১৬৮টি টেস্টে রুটের মোট রান ১৪ হাজার ২০৮।

 

রুট কি পারবেন শচীনকে ছাড়িয়ে যেতে?—এমন প্রশ্নের জবাবে সম্প্রতি তার বাবা ম্যাট রুট মন্তব্য করেছেন। টকস্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রুট যদি নিজের ফিটনেস ও খেলায় মনোযোগী থাকেন, তবে শচীনের রেকর্ড স্পর্শ করা অসম্ভব কিছু নয়।’

এদিকে, হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানের বিশাল জয়ের পর, লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ইংলিশরা শক্ত অবস্থানে রয়েছে। প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ফিরে আসার পর, এই ম্যাচটিতেও দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন অধিনায়ক জো রুট।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ এম


টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

একটু হলেই নেদারল্যান্ডসের মাথায় উঠত টানা চতুর্থবারের জন্য বিশ্বকাপের মুকুট। কিন্তু শেষ মুহূর্তে আর্জেন্টিনা সবকিছু পাল্টে দেয়। ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ডাচদের পরাজিত করে নারী হকি বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে নেয় আর্জেন্টিনা।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই উত্তেজনা ছিল তীব্র। ম্যাচের প্রথম গোলটি আসে নেদারল্যান্ডসের পক্ষ থেকে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইবি ইয়ানস নিজের অষ্টম গোল করে দলকে এগিয়ে দেন। তবে ডাচরা তাদের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৫৪তম মিনিটে মারিয়া গ্রানাতো আর্জেন্টিনার হয়ে গোল করে সমতা ফিরিয়ে আনেন। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য টাইব্রেকারে নির্ধারিত হয়।

শুটআউটে আর্জেন্টিনা দারুণ নিয়ন্ত্রণ প্রদর্শন করে। শেষ পর্যন্ত ৩-১ গোলে নেদারল্যান্ডসকে পরাজিত করে তারা বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয়। এটি আর্জেন্টিনার নারী হকি বিশ্বকাপের তৃতীয় শিরোপা। দীর্ঘ ১৪ বছর পর তারা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো। সর্বশেষ ২০১০ সালে এই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এই জয়ের মাধ্যমে চার বছর আগের ফাইনালের প্রতিশোধও নিল আর্জেন্টিনা। আগের আসরের শিরোপা লড়াইয়ে তারা নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছিল। এবার সেই দলের বিরুদ্ধে টাইব্রেকারে জয়লাভ করে প্রতিশোধ নিল আর্জেন্টিনা।

অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে বেলজিয়াম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ এম


বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়, একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, সিলেট, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় পল্লবের বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ অন্তর্ভুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং আদালতের নির্দেশনা অমান্য করে গোপন বৈঠকের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%