০৯:৫৭ এম
সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়, একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, সিলেট, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় পল্লবের বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, টার্গেটে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।
প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং আদালতের নির্দেশনা অমান্য করে গোপন বৈঠকের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন