০২:৫৪ পি.এম
জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
এছাড়াও, আইইবির রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে আরও তিনজন শিক্ষক নির্বাচিত হয়েছেন রুয়েট থেকে। নির্বাচিত শিক্ষকদের মধ্যে রয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।
সারা দেশে একযোগে গত ১২ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত শিক্ষকেরা বিএনপির নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
আরও পড়ুন: ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
নির্বাচনী তফসিল অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান আগামী ১৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্ত ফলাফল হস্তান্তর করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন