ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে রাতভর বিএনপির নেতাকর্মীদের পাহারা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি


বরিশালে রাতভর বিএনপির নেতাকর্মীদের পাহারা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি

বরিশাল নগরীতে রাতভর সতর্ক পাহারায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সৃষ্ট দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিয়োজিত রয়েছেন। তারা নগরবাসীর জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছে। এ সময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে মিছিল, পাহারা এবং সতর্কতামূলক অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান করতে দেখা যায়। তার নেতৃত্বে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বিএম কলেজ রোড, সদর রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্যের প্রতিবাদে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকার ঘোষণা দেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, ব্যবসায়িক এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, ক্ষয়ক্ষতি হয়েছে

এ সময় সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, "বরিশাল নগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সর্বদা সতর্ক রয়েছেন।" তিনি আরও বলেন, "কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।" নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শিরিন আরও বলেন, "নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।" এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে জানান সিটি প্রশাসক। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, "বরিশাল নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে পাহারাদারের ভূমিকা পালন করবে।" নগরীর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিতের পাশাপাশি দাঁত ভাঙা জবাব দিবে জনগণ। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান শিরিন।

এদিকে রাতভর বিএনপির নেতাকর্মীদের এমন সতর্ক অবস্থানের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে অবস্থান নেন। তাদের পক্ষ থেকে জানানো হয়, বরিশাল নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: আরটির বিশেষ সেমিনারে শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, ক্ষয়ক্ষতি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ এম


মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, ক্ষয়ক্ষতি হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে মিরসরাই উপজেলা সদর শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাংকের সামনের অংশ, দরজা এবং দ্বিতীয় তলায় ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন ব্যাংকের সাইনবোর্ড, সদর দরজার ভেতরের অংশ এবং দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। তবে আগেই সতর্কতামূলক প্রস্তুতি থাকায় নিরাপত্তাকর্মী ও ব্যাংকের ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, পুলিশের সতর্কবার্তা থাকার কারণে আগুন নেভানোর জন্য বালু ও বালতি ভর্তি পানি প্রস্তুত রাখা হয়েছিল। এর ফলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সকালে পুলিশ এবং গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাখাটি পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, আগুনের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের নৌবাহিনী প্রস্তুত: আইআরজিসি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ এম


মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের নৌবাহিনী প্রস্তুত: আইআরজিসি প্রধান

আইআরজিসির প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রস্তুত রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে ওয়াহিদি এক বার্তায় উল্লেখ করেন, শত্রুপক্ষের সামরিক ও যুদ্ধ সরঞ্জামের লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে দেশের দুই নৌবাহিনী তাদের সক্ষমতা প্রদর্শন করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘লুটেরা ও চোরাচালানকারী নৌবহরকে’ তারা দূরবর্তী সমুদ্রসীমায় শুধুমাত্র অবস্থান ও পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে।

ওয়াহিদি বলেন, ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসির নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও কৌশলগত ঐক্য সশস্ত্র বাহিনীর সংহতি ও ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। দেশের আশপাশের জলসীমায় দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ঐক্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই জোড়া যমজের ‘মায়া’ প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ এম


দুই জোড়া যমজের ‘মায়া’ প্রকাশিত

গতকাল দীপ্ত প্লে, একটি ওটিটি প্ল্যাটফর্ম, তাদের পথচলার চার বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে তারা অরিজিনাল ফিল্ম ‘মায়া’র ঘোষণা করেছে। ছবিটি নির্মিত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের ভিত্তিতে, যা পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

ভৌতিক ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন শোবিজের দুই জোড়া যমজ সহোদর-সহোদরা। তারা হলেন বৃন্দাবন দাস-শাহনাজ খুশী দম্পতির যমজ ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি এবং সতীর্থ রহমান রুবেল-গোলাম ফরিদা ছন্দা দম্পতির যমজ মেয়ে রোদেলা টাপুর ও মেঘলা টুপুর। জানা গেছে, দিব্য, সৌম্য, রোদেলা ও মেঘলা—এই চারজন অভিনয় করেছেন দুটি চরিত্রে। চরিত্র দুটিতে একেক সময় একেকজন উপস্থিত হন। বাকিটা ছবির মুক্তির পর দর্শক জানতে পারবে। ‘মায়া’য় আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, বৃন্দাবন দাস, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।

এদিকে, দীপ্ত প্ল্যাটফর্ম ‘চমকের ৪’ স্লোগানে নতুন গল্প, নতুন ফরম্যাট ও বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে। সামনে এই প্ল্যাটফর্মে আসবে নতুন ধারার অরিজিনাল ফোক মাইক্রোড্রামা। এর তিনটির নাম হলো—‘বেহুলা লখিন্দর’, ‘কাজলরেখা’ ও ‘বনবিবি’। পাশাপাশি শর্ট স্টোরি সিরিজ ‘রঙের পরম্পরা’, ডাবড সিরিজ ‘রাশ ইন টু ডেঞ্জার’ ও ‘মেরিয়াম’ এবং নতুন মেগাসিরিজ ‘এআই জুনিয়র’, ‘বিজলি রবিনহুড’ ও ‘উপজেলা এমবিবিএস’ দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্পের আয়োজন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখ-কারিনার নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশে মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ এম


শাহরুখ-কারিনার নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশে মিশ্র প্রতিক্রিয়া

দেড় দশক পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ ছবির ‘চাম্মাক চাল্লো’ গানে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ তাঁরা ফিরে এসেছেন।

পুরনো দিনের স্মৃতি উজ্জীবিত করলেও, গানটির উপস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। এটি ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানটির নতুন বলিউডি সংস্করণ। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

‘ড্যাডি কুল’-এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের অভিযোগ, নাচের ধাপ ও পরিবেশনায় নতুনত্বের অভাব রয়েছে, একই ধরনের কোরিওগ্রাফি বারবার ব্যবহার করা হয়েছে। গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছে কেউ কেউ। অরিজিৎ সিংয়ের কণ্ঠ প্রশংসিত হলেও, তাঁর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রসিকতা করেছে কয়েকজন শ্রোতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%