প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে মিরসরাই উপজেলা সদর শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাংকের সামনের অংশ, দরজা এবং দ্বিতীয় তলায় ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন ব্যাংকের সাইনবোর্ড, সদর দরজার ভেতরের অংশ এবং দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। তবে আগেই সতর্কতামূলক প্রস্তুতি থাকায় নিরাপত্তাকর্মী ও ব্যাংকের ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, পুলিশের সতর্কবার্তা থাকার কারণে আগুন নেভানোর জন্য বালু ও বালতি ভর্তি পানি প্রস্তুত রাখা হয়েছিল। এর ফলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সকালে পুলিশ এবং গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাখাটি পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, আগুনের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন