০৪:৩৪ পি.এম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুরা ভানদালজুরি-সরফভাটা-গুদামঘর নির্মাণাধীন পাহাড়ি সড়কে দুর্বৃত্তরা ঠিকাদার প্রতিষ্ঠানের স্কেভেটার ভাঙচুর ও মালামাল তছনছ করেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ১ লা নভেম্বর ভোররাতে পাহাড়ে নির্মাণাধীন সড়কের ১৮ মোরা স্থানে সড়কের কাজে নিয়োজিত স্কেভেটর ভাঙচুর করে এবং বিভিন্ন যন্ত্রাংশ খুলে মালামাল তছনছ করা হয়।
এ ঘটনার পর বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জালাল আহমেদ সুমন। তিনি জানান, জ্যেষ্ঠপুরা -গুদামঘর -সরফভাটা সড়কটি তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ পায়। এ প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এরশাদুল্লাহ আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। নির্মাণ কাজ শুরু করার পর থেকে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং হুমকি প্রদান করে। চাঁদা না দেওয়ায় মূলত তাদের স্কেভেটর ভাঙচুর ও মালামাল তছনছ করা হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নির্মাণাধীন সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ক্যাপিটাল স্কেভেটার ভাঙচুরকারী চাঁদাবাজ ও দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ আইনগতভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস উদ্বোধন
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন