০৩:৫৮ এম
বারিধারার নতুন বাজারের পর এবার পল্লবীর মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ তথ্যটি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন।
ওসি জালাল উদ্দিন বলেন, ‘মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুনের সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গিয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে আমি সেটি বলতে পারছি না।’
তিনি জানান, আগুনের পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিভিয়ে ফেলা হয়।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ছাত্রী কমনরুম নেই, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ
জানা গেছে, বিহঙ্গ পরিবহনের বাসটির পেছনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক ও সহকারী দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
এর আগে শুক্রবার রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন