ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় ভাড়া বাসা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


ঢাকায় ভাড়া বাসা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া কক্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (১৬ই আগস্ট) রাতে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় রাজু সিটি সংলগ্ন মৃত আমির আলীর মালিকানাধীন বাড়ির একটি ভাড়া কক্ষের মেঝেতে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার মৃত আমির আলীর মালিকানাধীন বাসায় প্রায় সাত দিন আগে রাজমিস্ত্রির কাজের কথা বলে দুজন ব্যক্তি কক্ষটি ভাড়া নেন। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। গত কয়েকদিন ধরে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

সন্ধ্যার দিকে কক্ষটির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরের মেঝেতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, ঘরটির বাইরে থেকে তালা লাগানো ছিল। প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে বাড়িওয়ালা ওই ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র কিংবা মোবাইল নম্বর সংরক্ষণ না করায় তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক আব্দুল্লাহ শেখের প্রাণ গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ এম


মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন স্থাপন করা হবে। ওই স্থান থেকে ২৩ কিলোমিটার দূরে পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর, মোংলায় সেই গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে।

রোববার বিকেলে মোңলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বিষয় উল্লেখ করেছেন।

মোংলায় নৌপরিবহন মন্ত্রীর আগমন উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করেছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।

নৌপরিবহন মন্ত্রী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আনতে চান। তিনি বলেন, "আমরা জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।"

এছাড়াও, মন্ত্রী উল্লেখ করেন যে, মোংলা নদীর উপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে, যা এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবে।

মন্ত্রীর আরো বক্তব্যে জানা যায়, মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, মোংলা বন্দরে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে এবং মোংলা হতে যাচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব। সরকার ইতোমধ্যেই এ বিষয়গুলোতে কাজ করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ এম


দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর একটি শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। রবিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের দেইর এজ-জাহরানি এলাকায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে আবু হাসান আলাকে হত্যা করা হয়েছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আলা হিজবুল্লাহর বদর ইউনিটের গুরুত্বপূর্ণ একজন কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন। ওই এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর অভিযান পরিচালনায় তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণ লেবাননের আনসার এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক সদর দপ্তরে নির্ভুল হামলা চালানোর পর আলাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়। এর আগে আনসারের ওই স্থাপনায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার আলি সামির আল-হাজ হাসান নিহত হন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহান্তে ইসরায়েল-লেবানন সীমান্তের ওপারে সংঘর্ষের জবাব হিসেবে দুটি বিমান হামলা চালানো হয়েছে। ওই সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর তিন সেনা গুরুতর আহত হন। আনসারের সামরিক স্থাপনায় হামলার সময় বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবরও এসেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হামলার সময় নিহত কমান্ডার হাসানের পরিবারের সদস্যরা ওই স্থাপনার ভেতরে ছিলেন বলার মতো তথ্য ইসরায়েলি বাহিনী জানত না।

জেরুজালেম পোস্টের উদ্ধৃত একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সন্ত্রাসী তার পরিবারকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল। সামরিক সদর দপ্তরের ভেতরে সে পরিবারের সদস্যদের সঙ্গে লুকিয়ে ছিল।’ ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ করেছে, হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে সামরিক স্থাপনার ভেতরে বেসামরিক মানুষের উপস্থিতি রাখে। পরে ওই স্থাপনায় হামলা হলে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে তোলা হয় বলে তারা দাবি করেছে।

দক্ষিণ লেবাননে হামলার পাশাপাশি রবিবার ইসরায়েলের আরো কয়েকটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইসরায়েলি নৌবাহিনী জানিয়েছে, গাজা উপকূলজুড়ে নতুন একটি উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। ‘আয়রন ওয়াল’ নামে পরিচিত এই ব্যবস্থা গাজা উপকূল দিয়ে সম্ভাব্য হামলা ঠেকাতে ব্যবহার করা হবে।

ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের সদস্যরা কম প্রযুক্তির নৌযান ব্যবহার করে সমুদ্রপথে হামলা চালানোর সক্ষমতা আবার গড়ে তোলার চেষ্টা করছে। এ ধরনের খবরের পর নতুন প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে পশ্চিম তীরেও নিরাপত্তা অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কুসরা গ্রামের কাছে দুটি অবৈধ ইসরায়েলি বসতি সরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সপ্তাহান্তে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়ে যাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে।

ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা এখনো তীব্র রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বাড়ানোর মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হিজবুল্লাহর বিরুদ্ধে আরো হামলার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে কাটজ জানান, কোনো হিসাব বাকি রাখা হবে না। ইসরায়েলি সেনা ও নাগরিকদের যারা ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে হামলা চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি করেন। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু হিসেবে যেসব স্থাপনা দাবি করছে, সেগুলোতে ইসরায়েলি হামলা বাড়ানোর মধ্যেই কাটজ এই মন্তব্য করেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: এএনআই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদী জেলায় শিক্ষানবিশ সহকারী-পুলিশ সুপারদের যোগদান"ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জাহিদ মিয়া নরসিংদী প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৭ এম


নরসিংদী জেলায় শিক্ষানবিশ সহকারী-পুলিশ সুপারদের যোগদান"ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার

বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আজিজুল হক ও জনাব মোঃ মনোয়ারুল মোর্শেদ নরসিংদী জেলায় যোগদান করায় নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় তাদের নরসিংদী জেলায় স্বাগত জানান। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আজিজুল হক ও জনাব মোঃ মনোয়ারুল মোর্শেদ ২৭তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মালিকবিহীন অবস্থায় দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

বিজিবি জানায়, গতকাল মধ্যরাতে ৩৪ বিজিবি-এর ঘুমধুম বিওপির স্পেশাল টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজের বাংলাদেশ ভেতরে কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে মালিকবিহীন এবং পরিত্যক্ত অবস্থায় ছয় কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা বার্মিজ ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) খুলে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক খায়রুল আলম বলেন, ‘শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%