প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মালিকবিহীন অবস্থায় দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
বিজিবি জানায়, গতকাল মধ্যরাতে ৩৪ বিজিবি-এর ঘুমধুম বিওপির স্পেশাল টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজের বাংলাদেশ ভেতরে কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে মালিকবিহীন এবং পরিত্যক্ত অবস্থায় ছয় কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা বার্মিজ ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) খুলে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক খায়রুল আলম বলেন, ‘শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন