ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মীরসরাইয়ে দেশীয় তৈরি এলজি, রকেট ফ্লেয়ারস ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার ১


মীরসরাইয়ে দেশীয় তৈরি এলজি, রকেট ফ্লেয়ারস ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার ১

 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মীরসরাই থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, ৫টি রকেট ফ্লেয়ারস এবং ৪টি দেশীয় অস্ত্রসহ নওশেদ আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

০৩ নভেম্বর ২০২৬ খ্রি. দুপুর ২টা ০৫ মিনিটে মীরসরাই থানাধীন সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় রওশোন জামান মিস্ত্রি বাড়ির সামনে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরকসদৃশ দ্রব্য উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গোমস্তাপুরে পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

গ্রেফতারকৃত আসামির পরিচয়: নওশেদ আলম, পিতা-জসিম উদ্দিন, সাং-ডোমখালী, রওশোন জামান মিস্ত্রি বাড়ি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম।

উদ্ধারকৃত আলামত: ১টি দেশীয় তৈরি ফায়ারিং পিন ও ট্রিগারযুক্ত এলজি, ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ার, ১টি স্টিলের কিরিচ এবং ৩টি লোহার তৈরি ছোরা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মীরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে ব‍্যবসায়ির গড়া "সামারা ভিলা’ দখলের পাঁয়তারা: মেজো ভাইয়ের তাণ্ডব, নিরাপত্তাহীনতায় পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগামী সপ্তাহে সম্মেলনে আলোচনা করবেন ইইউ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগামী সপ্তাহে সম্মেলনে আলোচনা করবেন ইইউ নেতারা

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা করবেন। এ তথ্য মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা আন্তোনিও কস্তা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের প্রতি ইউরোপের প্রযুক্তিগত নির্ভরশীলতা নিয়ে উদ্বেগ ক্রমবর্ধমান। গত জুন মাসে, ওয়াশিংটন এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সর্বাধিক শক্তিশালী মডেল ব্যবহারের সুযোগ দুই সপ্তাহের জন্য সব বিদেশি দেশের জন্য বন্ধ করে দেয়। এই ঘটনার ফলে ইউরোপের দেশগুলো উদ্বেগের মধ্যে পড়ে।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।

আগামী ১৩ নভেম্বর ডাবলিনে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও এআই খাতে নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া, এআই পরিচালনা ও নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।

ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট কস্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, সম্মেলনে ফরাসি এআই প্রযুক্তি প্রতিষ্ঠান মিস্ত্রালের প্রধান আর্থার মেনশও উপস্থিত থাকবেন।

মিস্ত্রালকে ইউরোপের শীর্ষ এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। তবে, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় এ প্রতিষ্ঠানটির প্রযুক্তি এখনো পিছিয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝিনাইদহ, ৪ নভেম্বর, ২০২৬ : জেলায় তিন দিনের জন্য নিরাপদ খাদ্য ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পুষ্টি মেলা এবং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে কিশোর কিশোরীদের পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ঝিনাইদহ অফিসের উদ্যোগে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলার রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজে ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মারুফুর রহমান। অনুষ্ঠানে জেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে দেশীয় খাদ্য, ফলমূল ও খাদ্য উপাদান গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেন। তারা পরিবার ও সমাজের পিছিয়ে পড়া জনগণের কাছে ক্যাম্পেইন থেকে অর্জিত শিক্ষা পৌঁছে দেওয়ার আহ্বানও জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে জনগণের পুষ্টি স্তর উন্নয়ন এবং প্রয়োজনীয় সুষম খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত খাদ্য ও পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান)। এর অংশ হিসেবে বারটান'র ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের আওতায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান-অংগ) এর সহযোগিতায় এই পুষ্টি মেলা ও ক্যাম্পেইন বাস্তবায়িত হচ্ছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) শুরু হওয়া এই ক্যাম্পেইন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) শেষ হবে।

ক্যাম্পেইনে স্কুলের শতাধিক শিক্ষার্থীকে নিরাপদ খাদ্য ও পুষ্টি সম্পর্কে হাতে কলমে সচেতনতামূলক পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচর প্রেস ক্লাবের সভাপতি হায়দার আলী সাহেব ও সাধারণ সম্পাদক হয়েছেন অপূর্ব জয়

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর প্রতিনিধি( মাদারীপুর) মোঃআসাদুজ্জামান

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


শিবচর প্রেস ক্লাবের সভাপতি হায়দার আলী সাহেব ও সাধারণ সম্পাদক হয়েছেন অপূর্ব জয়

শিবচর প্রেস ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে, এতে জনপ্রিয় জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি বিএম হায়দার আলীকে সভাপতি ও বিজয় টিভি শিবচর উপজেলা প্রতিনিধি অপূর্ব জয় সাধারণ সম্পাদক এবং জাগরণী টিভি শিবচর উপজেলা প্রতিনিধি রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল হাসান, সহ-সভাপতি মামুনুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (আবুবকর), সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক মো. জালাল খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার সাইফিন, নারী বিষয়ক সম্পাদক রিমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. অলিউল্লাহ্‌। কমিটির কার্যকরী সদস্যরা হলেন- মো. কামাল মোল্লা, জাহিদ হোসেন বাবু, সাইদুর রহমান, জহিরুল ইসলাম মাদবর, উজ্জ্বল হোসেন, মো. মারুফ হোসেন বেপারী। নবগঠিত শিবচর প্রেস ক্লাব কমিটিকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের সাধারণ মানুষ ও রাজনীতিবিদরা। তাদের প্রত্যাশা গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক এবং তাদের লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল কিছু ফুটে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

সিরাজগঞ্জ, ৪ নভেম্বর, ২০২৬ : সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাঁচিল ও ব্রাহ্মণবয়ড়া উত্তর এলাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজটি পরিচালনা করবেন তথ্য সংগ্রহকারীরা।

আজ বুধবার সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান উদ্বোধন করেন এই কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. আব্দুল মান্নান, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালি পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%