ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের হতাশা


কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের হতাশা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রতি ঘণ্টায় কমছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন।

রোববার নির্ধারিত সময়ের পরও আলোচনা চলার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন বলেন, প্রস্তাবিত চুক্তিতে জলবায়ু সংকট মোকাবিলায় যে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ প্রয়োজন, তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে বাংলাদেশের ‘জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’

তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে হতাশ।

আয়ারল্যান্ড বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের রাওটিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তের ১২৮ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, বিপাকে ৩২ হাজার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


শেরপুর সীমান্তের ১২৮ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, বিপাকে ৩২ হাজার পরিবার

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রত্যন্ত গ্রামগুলোতে স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব রয়েছে।

অনেক পরিবার অস্থায়ী শৌচাগার তৈরি করলেও সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর। ফলে, বাসিন্দাদের খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সাড়তে বাধ্য হতে হচ্ছে।

এর ফলে পরিবেশ দূষণ এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। জেলা প্রশাসক নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার জন্য নানা উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন।

ভোরের আলো ফুটতেই দেখা যায়, কেউ গরুর পাল নিয়ে পাহাড়ে যাচ্ছেন, আবার কেউ প্রাকৃতিক কাজ সারতে পানির পাত্র হাতে জঙ্গলে ছুটছেন। দরিদ্রসীমার নিচে বসবাসকারী এসব পরিবারে তিনবেলার খাবার জোটানো যেখানে কঠিন, সেখানে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ তাদের কাছে বিলাসিতার মতো মনে হচ্ছে।

অর্থনৈতিক সংকটের কারণে তাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। আশপাশেও প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

তাই অনেকটা বাধ্য হয়ে তাদের পাহাড়-টিলায় যেতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি মহাপরিচালক বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


বিজিবি মহাপরিচালক বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন

ফেনীর পরশুরামে বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মহাপরিচালক রোববার হেলিকপ্টারযোগে পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে অবতরণ করেন। এরপর তিনি বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিজিবি মহাপরিচালক। এর পর তিনি বিলোনিয়ায় অবস্থিত বিজিবির মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম, পরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান এবং ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানিয়েছেন, কুমিল্লায় বিজিবির একটি অনুষ্ঠানে যোগদান শেষে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক পরশুরাম ও বিলোনিয়া সফর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে বাংলাদেশের ‘জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে বাংলাদেশের ‘জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’

বাংলাদেশ প্যাভিলিয়নে আলোচনা তখন চলছিল মাঝপথে। জাপান সরকারের একজন প্রতিনিধি এমন একটি মন্তব্য করেন, যা জলবায়ু সম্মেলনে শুনতে আশা করেননি।

তিনি উল্লেখ করেন, জাপানের এখনও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি স্বতন্ত্র জাতীয় কাঠামো নেই। তার ভাষায়, “বাংলাদেশের কাছ থেকেও আমাদের শেখার আছে।” মুহূর্তটি ছিল ভিন্ন।

সেদিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না বাংলাদেশ বিশ্বের কাছে কী চাইছে, বরং বাংলাদেশ বিশ্বকে কী শেখাতে পারে।

কপ৩১-এ আমাদের অভিজ্ঞতার সারকথা যেন ওই একটি মন্তব্যেই প্রতিফলিত হয়। বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে ‘জাতীয় জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণ কাঠামো (ন্যাশনাল লস এন্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক)’।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে, কারিগরি সহযোগী সিইজিআইএসের সহায়তায় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে কাঠামোটি তৈরি করা হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) সংবাদ সম্মেলন, একটি আনুষ্ঠানিক সাইড ইভেন্ট এবং বাংলাদেশ প্যাভিলিয়ন আয়োজিত সাইড ইভেন্টে আমরা বৈশ্বিক ক্ষয়ক্ষতি ব্যবস্থাপনায় নেতৃত্বদানকারী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের তিন দিনের সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


গাজীপুরে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের তিন দিনের সম্মেলন

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে ডিবিএল সিরামিকস এবং ব্রাইট সিরামিকসের তিন দিনের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল চ্যালেঞ্জগুলো অতিক্রম করে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

সম্মেলনে ডিবিএল পরিবারের সকল ডিলার, পরিবেশক এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের বিক্রয় বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সোহেল রানা তালুকদারসহ গ্রুপের পরিচালক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনের সময় সেরা ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ডিলার ও অংশীদারদের ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া, বর্তমান বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা এবং কারখানা পরিদর্শনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই তিন দিনের সম্মেলন সফলভাবে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%