০৭:০৮ পি.এম
মেহেরপুর আনছারুল উলুম আলিম মাদ্রাসায় সিলেটের গোলাপগঞ্জে নিয়োগ জালিয়াতি, বেতন উত্তোলন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষা অধিদপ্তর দুই শিক্ষকের সনদ জাল প্রমাণিত হওয়ায় তাদের বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে।
শিক্ষকদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং শিক্ষার্থীদের মারধরের অভিযোগও পাওয়া গেছে। এসব অনিয়মের নথিপত্র নিয়ে অনুসন্ধানে গেলে সময় সংবাদের প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ১৩টি গ্রামের ২১ হাজারের বেশি মানুষের জন্য উচ্চতর মাদ্রাসা শিক্ষার অন্যতম ভরসা হলো মেহেরপুর আনছারুল উলুম আলিম মাদ্রাসা। ছয় দশকের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৮০০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১৮ জন। তবে দীর্ঘদিনের এই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ ঘিরে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: অস্থিরতার কারণে ১৮ দিনে পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন