০৭:১১ পি.এম
ঢাকার মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজের পাশে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভিতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এই বিস্ফোরণের ঘটনা ঘটে রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে। তবে, এতে কোনো ব্যক্তি আহত হয়নি।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের সময় পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠের দিকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেগুলো কলেজ মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: অস্থিরতার কারণে ১৮ দিনে পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
তিনি আরও জানান, এই ঘটনার বিষয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন