ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১১ জন গ্রেফতার


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১১ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ গত ২৪ ঘণ্টায় ৭১১ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৩৩ জনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি মাদকবিরোধী অভিযানে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬৯ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ১২ জন, পরোয়ানামূলে ১০৩ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

আরও পড়ুন: টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী

এছাড়া মাদক মামলায় ৩০ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সরাসরি গ্রেফতার করা হয়েছে আরও ৫৭ জনকে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকসংক্রান্ত ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৪ হাজার ৪৭২ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্ডাডল, ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল বিদেশি মদ এবং ১৪৩ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৯৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ৪১ জন, চট্টগ্রামে ১৮ জন, নোয়াখালীতে ১০ জন, চাঁদপুরে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ৫ জন করে, ফেনীতে ৩ জন এবং কক্সবাজারে ২ জন রয়েছেন। এছাড়া খাগড়াছড়িতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৩৩ জনের মধ্যে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ আটক

কিশোর গ্যাংয়ের সদস্য আটকের ক্ষেত্রে জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৭৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৪৩ জন, লক্ষ্মীপুরে ২৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ জন, কক্সবাজারে ১৬ জন, খাগড়াছড়িতে ১৫ জন, নোয়াখালীতে ১৪ জন, রাঙামাটিতে ৯ জন, চাঁদপুরে ৮ জন, বান্দরবানে ৭ জন এবং ফেনীতে ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া কারাগারে

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পাপিয়াকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর এলাকা থেকে পাপিয়াকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ ছাপাখানা মোড়ে দায়িত্ব পালনকালে পুলিশ জানতে পারে, মিরপুর-১ ফুটওভারব্রিজের নিচে রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের ভেতরের সিট, ফ্যান ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। মিরপুর মডেল থানায় এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হবে। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা তিনটি ভিন্ন পদ্ধতিতে ফল জানতে পারবেন।

রোববার (২২ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd) এবং আবেদনকারীদের মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে পুনর্নিরীক্ষার ফল জানতে পারবেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। বোর্ডটির বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয়ে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে।

ঢাকা বোর্ডে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন পড়েছে।

আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা হয়েছে।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। বিষয়টির প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন করা হয়েছে। এছাড়া জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

মানবিক বিভাগের মধ্যে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা পড়েছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৮২৭টি করে আবেদন জমা পড়েছে। এছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ, তদন্ত চলছে

ঢাকার মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজের পাশে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভিতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই বিস্ফোরণের ঘটনা ঘটে রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে। তবে, এতে কোনো ব্যক্তি আহত হয়নি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের সময় পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠের দিকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেগুলো কলেজ মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

‎

তিনি আরও জানান, এই ঘটনার বিষয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে নিষিদ্ধ আ‘লীগের ষড়যন্ত্রে নাজেহাল যুক্তরাজ্য বিএনপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


সিলেটে নিষিদ্ধ আ‘লীগের ষড়যন্ত্রে নাজেহাল যুক্তরাজ্য বিএনপি নেতা

সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী ষড়যন্ত্রের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতা আশরাফ হোসাইন।

তিনি অভিযোগ করেছেন যে, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে তাঁর রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

আশরাফ হোসাইন শামীম আহমদ ও জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজাদ মিয়াকে এসব ঘটনার জন্য দায়ী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রোববার (২২ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের আসামপুর গ্রামের ধরপাড়া এলাকার বাসিন্দা আশরাফ জানান, তিনি যুক্তরাজ্যের কার্ডিফ বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ও মহানগর সভাপতি এবং জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

এছাড়া, তিনি সিলেট মহানগর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আরিফ পোল্ট্রি অ্যান্ড এগ্রো, আরিফ গ্রোসারি সপ ও আরিফ হালাল ফুডস লিমিটেড। তিনি জানান, এসব প্রতিষ্ঠানে একাধিক পরিবারের কর্মসংস্থান হয়েছে।

লিখিত বক্তব্যে আশরাফ বলেন, তাঁর বড় চাচা হাজী শুকুর আলীর মৃত্যুর পর ছেলে খোয়াজ আলী প্রায় তিন বছর আগে বসতবাড়ি বিক্রি করে টাকা একাই নিয়ে যান। পরে তাঁর ছোট ভাই মাসুদ আলী সম্পত্তির অংশ না পেয়ে বিচার চান। মাসুদ আলীর কাছ থেকে টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আশরাফের অভিযোগ, একই গ্রামের পূর্বপাড়ার সীতাব আলীর ছেলে শামীম আহমদ, খোয়াজ আলীর মদদে হাজী শুকুর আলীর ১৩ জন উত্তরাধিকারীর সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে রেখেছেন। এমনকি কিছু জমি বিক্রির জন্য বিভিন্ন ব্যক্তির সঙ্গে বায়নাও করেছেন।

তিনি আরও বলেন, দেশে আসার আগে শামীম আহমদ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করান। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে ও তাঁর ভাইকে কারাগারে পাঠানো হয়। পরে তাঁদের আট দিন কারাভোগ করতে হয়। মামলাটির প্রথম তদন্তে পিবিআই অভিযোগ মিথ্যা বলে প্রতিবেদন দিলেও পরবর্তী পুনঃতদন্তে ভিন্ন প্রতিবেদন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রায় তিন বছর আগে মাসুদ আলীর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি বলেন, এতে বৈদ্যুতিক মিটারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এ ঘটনায় মাসুদ আলীর স্ত্রী শিউলি আক্তার শামীম আহমদ ও খোয়াজ আলীর বিরুদ্ধে মামলা করেন এবং সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। আশরাফ দাবি করেন, শামীম আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সম্প্রতি মোবাইল চুরির মামলায় তিনি কারাভোগ করেছেন।

আশরাফ আরো অভিযোগ করেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শামীম আহমদ বিএনপিতে যোগ দিলেও বিগত সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করেছিলেন। এ বিষয়ে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অবগত রয়েছেন বলে জানান তিনি।

শামীম আহমদের বিভিন্ন কর্মকাণ্ডে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজাদ মিয়ার ইন্ধন রয়েছে দাবি করে আশরাফ বলেন, গ্রামের মানুষকে জিম্মি করে অর্থ আদায়সহ নানা কর্মকাণ্ডের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশরাফ বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে দীর্ঘ ১৭ বছর দেশে এসে ব্যবসা-বাণিজ্য করতে পারেননি। দেশে ফিরে রাজনৈতিক ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি অপপ্রচার বন্ধ, প্রকৃত ঘটনা প্রকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%