ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে নৌ-মাইনের বিস্ফোরণে দুই তেল ট্যাংকারে আগুন


হরমুজে নৌ-মাইনের বিস্ফোরণে দুই তেল ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালী, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে তেহরানের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার সময় নৌ-মাইনের বিস্ফোরণে দুটি তেল ট্যাংকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও অগ্নিদগ্ধ হয়েছে। মঙ্গলবার এই দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি-এর অফিশিয়াল বার্তা মাধ্যম ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে তেহরানের নির্ধারিত নিয়ম ও অনুমোদন ছাড়াই রুট ব্যবহার করে দুটি ট্যাংকার যাতায়াতের চেষ্টা করছিল। এ সময় আইআরজিসি নেভির সাহসী সদস্যদের পেতে রাখা নৌ-মাইনের কবলে পড়ে ট্যাংকার দুটি। বিস্ফোরণের পর সেগুলোতে আগুন ধরে যায় এবং তারা পুরোপুরি অচল হয়ে পড়ে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগত এই জলপথ দিয়ে ইরানের অনুমোদনহীন রুট ব্যবহার করে জাহাজ চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। বিশেষ করে ওমান উপকূলের সংলগ্ন দক্ষিণ রুট দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে ইরানি বাহিনী। তেহরান দাবি করে আসছে যে, এই জলপথে চলাচলকারী প্রতিটি জাহাজকে তাদের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। অন্যদিকে, এই পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনী ওমান উপকূলের কাছাকাছি বিকল্প রুট দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ৫.৮৪ কোটি রুপির স্বর্ণ চোরাচালান জব্দ

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিরাট অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় সাম্প্রতিক এসব সংঘাত ও কড়াকড়িতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দুঃখজনক, পর্যালোচনা চলবে : আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দুঃখজনক, পর্যালোচনা চলবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিরোধী দলের অংশগ্রহণ না থাকা প্রসঙ্গে মন্তব্য করেছেন, যা সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটির কার্যক্রমের সাথে সম্পর্কিত। তিনি উল্লেখ করেছেন, সংঘাত বা বয়কটের পরিবর্তে জাতীয় সংসদে চূড়ান্ত আলোচনার স্থান হওয়া উচিত। ফলে, প্রাথমিক পর্যায়ে বিরোধী দলের অনুপস্থিতি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “জাতীয় সংসদে সংবিধান সংশোধনের মূল প্রক্রিয়াটি পরিচালিত হবে। যখন বিলটি সংসদে উত্থাপিত হবে, তখন বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন এবং আলোচনায় অংশ নেবেন। তাই, প্রাথমিক পর্যায়ে তাঁদের অনুপস্থিতির কারণে কোনো বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।”

প্রবাসীদের আইনি সহায়তা ও বন্দীদের বিষয়ে প্রবাসী মিশনগুলোর ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দূতাবাসগুলোর বিরুদ্ধে ঢালাও অভিযোগ তোলা অনুচিত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে বাংলাদেশি মিশনগুলো প্রবাসী কর্মীদের সেবায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তবে, যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা বা অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে মন্ত্রী মন্তব্য করেছেন, এটি ‘অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক’। তিনি জানান, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ভিয়েনা কনভেনশন এবং সৌদি আরবের স্থানীয় আইনি নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে।

এর আগে মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মেধাভিত্তিক সমাজ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি’: ত্রাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


‘সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি’: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন মন্তব্য করেছেন, "সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একে অপরের ভাইভাই, আমরা সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়তে চাই। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমান। হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের এই ধর্মীয় উৎসবে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই আপনাদের পাশে আছি ও থাকব ইনশাআল্লাহ।"

মঙ্গলবার দুপুর ২টায় ময়মনসিংহের গৌরীপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় দুর্গাবাড়ী পূজামণ্ডপ কমিটির সদস্য সমীরণ দেবনাথের সঞ্চালনায় আরো বক্তব্য দেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস আফিয়া আমীন পাপ্পা। এতে সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খাঁন শহীদ, যুগ্ম-আহ্বায়ক তানজিন চৌধুরী লিলি, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিস, উত্তর জেলা যুবদল নেতা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে পৌর এলাকার মধ্যবাজার ও দুর্গাবাড়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের পূজারি ও পূজামণ্ডপের দর্শনার্থীদের খোঁজখবর নেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যমন্ত্রী আফরোজা খানমের মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


খাদ্যমন্ত্রী আফরোজা খানমের মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন

মানিকগঞ্জ, ২০ অক্টোবর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

মন্ত্রী প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন এবং স্থানীয় সমস্যা ও দাবি-দাওয়া সমাধানের আশ্বাস দেন।

আজ পূজামণ্ডপ পরিদর্শনকালে, মন্ত্রী পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং এতে সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আফরোজা খানম বলেন, ‘আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।’

তিনি আরো বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা ও এ দেশের নাগরিক। তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও উল্লেখ করেন তিনি। এসময় দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী।

সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে আফরোজা খানম দেশের কল্যাণ ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে- নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন।

এসময় জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ‘আমরা জুলাই যোদ্ধা’র ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ময়মনসিংহে ‘আমরা জুলাই যোদ্ধা’র ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ময়মনসিংহ মহানগর শাখার ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

আহ্বায়ক পদে আল আমিনকে নিযুক্ত করা হয়েছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুল করিম এবং সদস্য সচিব হিসেবে মেরাজ উদ্দিন শ্রাবন কাজ করবেন। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোঃ সামিউল ইসলাম, আলামিন মিয়া, সৈয়দ আবু জাফর নিহাল ও মোঃ আহাদ আকন্দ নিরব। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ রাফিউল হক হামিন নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কাজী আফতাব উদ্দিন সাজ্জাদ, মোঃ শামীম মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোখতার উজ জামান সুমন, মোঃ নাহিদ হাসান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আসিফ ইকবাল, জাহাঙ্গীর, ক্রাইজিন আলম সজীব, পাভেল আহমেদ, আরিফ হোসেন এবং মোঃ আবু বক্কর সিদ্দিক।

কমিটির উপদেষ্টা মণ্ডলীতে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, ফারজানা রহমান হুসনা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, এ কে এম মাহাবুবুল আলম এবং এনামুল হক আকন্দ লিটন অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া, গোবিন্দ রায়কে কমিটির সমন্বয়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯ অক্টোবর, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজের যৌথ অনুমোদনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%