ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
ফরিদপুরে মতবিনিময় সভায় হামিদুর রহমান আযাদ

ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি


ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্খা ছিল ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের। কিন্তু বিএনপি ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করে জাতির সঙ্গে বেইমানি করেছে।

বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ৭১ ভাগ জনগণ সংবিধান সংশোধন নয় সংস্কারের জন্য গণভোটের রায় দিয়েছে। জনগণের মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজ পথে আন্দোলন করে যাচ্ছে। আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করব ইনশাআল্লাহ।

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

তিনি বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দূর্নীতি ও দু:শাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না। এ অভাব পূরণের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবিরের বিরুাদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে কিন্তু এগুলো করে ছাত্রশিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি। তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন, জেলা নায়েবে আমির মো. ইমতিয়াজ আহমেদ, আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, জেলা কর্মপরিষদ সদসস্য ও ছাত্রশিবিরের শহর ও জেলা নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


চাটমোহরে রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

পাবনার চাটমোহরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ জুন) ফৈলজানা উচ্চ বিদ্যালয়ে এই রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ। আলোচনায়, নবায়নযোগ্য জ্বালানির দাবি নিয়ে মুল বিষয় সম্পর্কে আলোকপাত করেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক মো মোস্তাক আহমেদ পান্না, মওলানা আবদুস সোবহান ফারুকী, ও চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব মোঃ খলিলুর রহমান। রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রকৌশলী আবদুল হোসেনের অর্থায়নে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাদেবপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


মহাদেবপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‌্যালি

নওগাঁর মহাদেবপুরে আর্জেন্টিনা সমর্থকদের একটি বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকালে উপজেলা সদরের সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়। রঙবেরঙের ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকায় শোভিত কয়েকশ’ আর্জেন্টাইন সমর্থক র‌্যালিতে অংশগ্রহণ করেন। তারা মিনি ট্রাক ও মোটরসাইকেলযোগে আর্জেন্টিনা এবং মেসি নামের শ্লোগান দিতে দিতে নেচে গেয়ে উল্লাশ প্রকাশ করেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা রঙিন ধোঁয়া ছড়িয়ে, ভূভূজেলা বাজিয়ে ও মোটরসাইকেলে একটানা হর্ণ বাজিয়ে নিজেদের উপস্থিতি জানান দেন। র‌্যালিটি উপজেলা সদরসহ আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। এসময় সড়কের দুইদিকে অসংখ্য মানুষ হাত নেড়ে তাদের সমর্থন জানান। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে মূলত: র‌্যালিটিতে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম সবুজ। তিনি আর্জেন্টিনার ১০ নং জার্সিতে নিজের নাম মুদ্রিত করে গায়ে দিয়ে উপজেলার অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গেও র‌্যালিতে অংশ নেন। এদের মধ্যে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, ছাত্র, আবালবৃদ্ধবণিতা। র‌্যালিটি এলাকায় ক্রীড়ামোদিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে কওমি আলেম-ওলামাদের জন্য বাজেটে বরাদ্দের দাবি মুফতি মুহাম্মদুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


সংসদে কওমি আলেম-ওলামাদের জন্য বাজেটে বরাদ্দের দাবি মুফতি মুহাম্মদুল্লাহর

ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেছেন, বিএনপির সূচনা থেকে এ দেশের কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল এবং এখনো আছে। বুধবার তিনি জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন।

মুফতি মুহাম্মদুল্লাহ আরও বলেছেন, বিগতমতে কওমি ঘরানার মানুষের জন্য বরাদ্দের কোনো কথা কখনো আসেনি। এবার আমরা ভেবেছিলাম, বিএনপি যেহেতু ইসলামপন্থি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, তারা নৃগোষ্ঠীদের অর্থনৈতিক বরাদ্দের মধ্যে এনেছে, কওমি অঙ্গনকেও বরাদ্দের মধ্যে আনবে। তবে কওমি ঘরানার আলেম-ওলামা এবং সেই সমাজের মানুষগুলোকে তারা কোনভাবে গ্রহণের মনে করে, সেটা আমার বোঝা কঠিন হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মসজিদে এমপি কওমি ঘরানার আলেম-ওলামা ও শিক্ষার্থীদের জন্য বাজেটে বরাদ্দের দাবি করেছেন।

এছাড়া সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা তার যাচাইয়ের জন্য অনুরোধ করেছেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, আমি পৃথিবীর অনেক দেশের সংসদ দেখেছি, যেখানে মাথা ঝুঁকিয়ে প্রবেশের নীতি রয়েছে। কিন্তু বিষয়টি ইসলাম পরিপন্থী কিনা সেটা আমাদের জানানোর অনুরোধ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:১১ পি.এম


তানোরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস

রাজশাহীর তানোরে কৃষি অধিদপ্তর তানোর অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস। এটি প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সপরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেরনরশিপ এ্যান্ড রেসিরিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় আয়োজিত। বুধবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুভাস কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেরা মৎস্য অফিসার সাজু চৌধুরী এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাহাদৎ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কৃষকসহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্টনার কার্যক্রমের বিভিন্ন বিষয়ে ডিসপ্রেতে প্রদর্শন ও প্রকর্প কার্যক্রম প্রদর্শনী স্টলে উপজেলায় উৎপাদিত সুসম ও পুষ্টি সম্পূর্ণ খাদ্যপণ্য বিভিন্ন ফল প্রদর্শন করা হয়। প্রধান অতিথি, সভাপতিসহ অতিথিবৃন্দ এবং কৃষকসহ সুধীজন স্টলগুলো ঘুরে দেখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%