ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যেসব প্রতীকে ইউপি নির্বাচন হবে


যেসব প্রতীকে ইউপি নির্বাচন হবে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। আগামীতে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত সাধারণ সদস্য এবং সাধারণ সদস্য আসনের জন্য প্রতীক বরাদ্দ করেছে।

গত ১৭ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তবে আজ বুধবার সেই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যানদের জন্য ২০টি, সংরক্ষিত আসনে ১০টি এবং সাধারণ সদস্য প্রার্থীদের জন্য ১২টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

কোন পদে থাকছে কী প্রতীক

চেয়ারম্যান পদের জন্য বরাদ্দকৃত ২০টি প্রতীক হলো: কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি টেক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা এবং হাঁস।

সাধারণ আসনের জন্য বরাদ্দকৃত ১২টি প্রতীক হলো: উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব এবং মোরগ।

সংরক্ষিত নারী আসনের জন্য বরাদ্দকৃত ১০টি প্রতীক হলো: আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ এবং হেলিকপ্টার।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬-এর সংশোধনী অনুযায়ী, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে, দেশের ও বিদেশের প্রার্থীর নিজস্ব এবং নির্ভরশীলদের সম্পদের হিসাবও দিতে হবে।

বিধিমালায় উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান নির্বাচনের জন্য ২৫ হাজার টাকা এবং সদস্য নির্বাচনের জন্য ৫ হাজার টাকা জামানত দিতে হবে। প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিল হয়ে যাবে।

এদিকে, চেয়ারম্যান প্রার্থীর ব্যয়ের সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা এবং সদস্য পদপ্রার্থীর ব্যয় ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দার স্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শাহরুখের সঙ্গে এক রাত কাটাতে চান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


গোবিন্দার স্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শাহরুখের সঙ্গে এক রাত কাটাতে চান

বলিউডের অভিনেতা গোবিন্দাকে কেন্দ্র করে আবারও পরকীয়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তার কন্যার বয়সী সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চলছে বিভিন্ন আলোচনা। এর মধ্যে মুম্বাইয়ের লালবাগচা রাজা দর্শনে দুজনকে একসঙ্গে দেখা গেছে। স্বামীকে ঘিরে এই গুঞ্জনের মাঝে নিজের পছন্দের কথা জানিয়ে আলোচনায় এসেছেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা।

এক কাল্পনিক পরিস্থিতিতে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকে বেছে নিয়েছেন তিনি। অর্থাৎ, সুযোগ পেলে শাহরুখের সঙ্গে এক রাত কাটাতে চান গোবিন্দার স্ত্রী। ‘লক আপ ২’-এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসার পর সম্প্রতি ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এ অতিথি হয়ে হাজির হন সুনীতা। অনুষ্ঠানের দ্রুত প্রশ্নোত্তর পর্বে তাকে শাহরুখ খান, শহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়।

কোনো দ্বিধা না করেই সুনীতা শাহরুখ খানের নাম নেন। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে, এমন কাল্পনিক পরিস্থিতিতে তার প্রথম পছন্দ শাহরুখ খান। এদিকে, গোবিন্দাকে ঘিরে অন্য নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নতুন নয়। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীর অন্য নারীদের প্রতি আকর্ষণ নিয়ে খোলামেলা কথা বলেছেন সুনীতা। তবে সাম্প্রতিক গুঞ্জন নিয়ে তার কোনো ক্ষোভ নেই বলেও জানিয়েছেন তিনি। এমনকি গোবিন্দাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

নিজের স্বাধীনতা ও জীবনযাপন প্রসঙ্গে সুনীতা বলেন, ‘আমি চাই সবাই নিজের মতো জীবনযাপন করুক এবং অন্যকেও বাঁচতে দিক। ও ওর মতো জীবন কাটাচ্ছে, আর আমিও আমার মতো করে নিজের জীবন গুছিয়ে নিচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা হবে: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা হবে: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ : বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে। তাদের এই ধরনের অরাজকতা, নৈরাজ্য, সন্ত্রাস করতে দেওয়া হবে না।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘একদিকে রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব। অন্যদিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন, তারা সজাগ ও সতর্ক থাকবেন। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্ব তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কোথায় চুরি, কোথায় রাহাজানি, কোথায় ডাকাতি, কোথায় ছিনতাই, কোথায় অবৈধ অস্ত্র, কোথায় মাদক—এসব বিষয় নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আমরা বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী দিনে এই জেলাকে সুন্দরভাবে সমন্বিত রাখতে হবে।’

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে অবৈধ অস্ত্র, মাদক, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বর্তমানে কিছু কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। জনস্বার্থে, জনগণের প্রয়োজনে উল্লেখযোগ্য অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, পাহাড় কাটা সংক্রান্ত, বালু উত্তোলনসহ বিশেষ কিছু কাজ রয়েছে। অনেক সময় দেখা যায়, এসব কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। সেই বিষয়েও আমরা বিশদ আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করছি।’

চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে এ্যানি বলেন, ‘সব আলোচনার পরিপ্রেক্ষিতে একটি সুন্দর চট্টগ্রাম নগরী এবং চট্টগ্রাম জেলা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এই জেলা ঐতিহ্যবাহী ব্যবসায়িক অঞ্চল এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিটি।’

আগামী দিনে চট্টগ্রামের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে যেসব উন্নয়ন কাজ সমন্বয় করা প্রয়োজন, সেই দিকে বিশেষ নজর দেব—এটি আমাদের প্রত্যাশা।’

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্বশীলতার সঙ্গে সব পরিস্থিতিকে মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিশেষ করে এই চট্টগ্রাম নগরী ও জেলার আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, এই এলাকার মানুষ সেখান থেকে ফলাফল পাবেন।’

এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীসহ সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, দেশের গুপ্ত বাহিনী শেখ হাসিনার ষড়যন্ত্রে সমর্থন দিচ্ছে। তিনি উল্লেখ করেন যে, পলাতক ফ্যাসিস্ট ভারতে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আর দেশের অভ্যন্তরে গুপ্ত এবং সুপ্তরা তাল পাতার পাখা দিয়ে বাতাস দিচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত দেশে পরিকল্পিত সন্ত্রাস এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

জ্বালানি সংকটের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিউবায় ১০ থেকে ১৫ দিন বিদ্যুৎ নেই বলেও তিনি দাবি করেন।

রিজভী আরও বলেন, পৃথিবীর মোট যে তেলের জাহাজ এবং জ্বালানির জাহাজ রয়েছে, তার ৫ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আসে। সেখানে কী ঘটছে? বিরোধী দলের বিষয়টি কি তারা দেখছেন না?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের অংশ হিসেবে ইরানের বিমান চলাচল খাতে নিষেধাজ্ঞা আরও কঠোর করার ফলে বুধবার ইরানি এয়ারলাইনগুলো কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে, যা ইরানের অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টার একটি অংশ।

একটি ট্রাভেল এজেন্ট এএফপিকে জানায়, বাগদাদ, মাসকাট, কাতার, জর্জিয়া ও আজারবাইজানের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। তবে চীনসহ কিছু গন্তব্যে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার নতুন পদক্ষেপগুলোর ঘোষণা দেন, যা ইরানকে কাবু করার প্রচেষ্টার একটি অংশ। এর আগে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ আরোপের হুমকি দেওয়া হয়েছিল।

নতুন পদক্ষেপের পূর্ণ প্রভাব এবং অন্যান্য দেশ কতটা তা মেনে চলবে, তা এখনও স্পষ্ট নয়। বুধবার নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ফ্লাইটরাডার২৪-এর উড্ডয়ন পর্যবেক্ষণ অনুযায়ী, ইরানের অন্যতম বৃহৎ বিমান পরিবহন সংস্থা মাহান এয়ার পরিচালিত তেহরান থেকে একটি ফ্লাইট চীনের গুয়াংজুতে অবতরণ করেছে।

চীন মঙ্গলবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবং এগুলোকে অবৈধ বলে মনে করে। তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, সাংহাইগামী একটি ফ্লাইটও বুধবার ছেড়ে যাওয়ার কথা ছিল।

এদিকে, তেহরানের ওই ট্রাভেল এজেন্ট এএফপিকে জানান, ইস্তাম্বুলগামী কয়েকটি ফ্লাইটের সময়সূচি ছিল, যদিও অন্য কয়েকটি বাতিল করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এজেন্ট বলেন, ‘পরিস্থিতি অস্থিতিশীল এবং বাতিলের আশঙ্কায় আমরা আপাতত টিকিট বিক্রি বন্ধ রেখেছি।’

কাবুল থেকে মাহান এয়ারের একটি ফ্লাইটও দুপুরের দিকে তেহরানে পৌঁছানোর কথা ছিল। তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, ছোট ইরানি এয়ারলাইনগুলোর মাধ্যমে তুরস্ক ও আর্মেনিয়ায়ও কিছু ফ্লাইট চলাচল সম্ভব ছিল। এসব এয়ারলাইনের মধ্যে ভরেশও রয়েছে।

ইরাকের নাজাফ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী ফ্লাইটের সময়সূচিও ছিল। সোমবার বেসেন্ট ইরানের বিমান পরিবহন সংস্থাগুলোকে ‘বন্ধ করে দেওয়ার’ এবং তাদের সঙ্গে ব্যবসা করা যে কাউকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেন।

তিনি অন্যান্য দেশকে সতর্ক করে বলেন, ‘তারা অবতরণ করলে আপনারা তাদের জ্বালানি সরবরাহ করতে পারবেন না, অবতরণসেবা দিতে পারবেন না, তাদের কাছে টিকিট বিক্রি করতে পারবেন না। তা করলে আপনাদের ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে।’

নতুন বিধিনিষেধের ফলে ইরানিদের বিদেশ ভ্রমণ এবং নিজ দেশে ফিরে আসার সক্ষমতা আরও জটিল হয়ে পড়বে।

ইরানের গণমাধ্যমগুলোও ফ্লাইট বাতিলের খবর দিয়েছে। তাসনিম বার্তা সংস্থা মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানায়, বাগদাদ ও মাসকাটের বিমানবন্দরগুলো ‘আর ইরানের ফ্লাইট গ্রহণ করবে না’।

তাসনিম জানায়, ‘ইস্তাম্বুলসহ অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলবে এবং বর্তমানে এসব ফ্লাইটে কোনো সমস্যা নেই।’

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ বাগদাদগামী ফ্লাইটগুলো নাজাফে পুনর্নির্দেশ করার বিষয়ে আলোচনা করছে। নাজাফ ইরানি তীর্থযাত্রীদের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।

ইরাকে সরকার প্রকাশ্যে নিষেধাজ্ঞা কার্যকর করার কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাগদাদ যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মেনে চলবে।

দুই দেশের মধ্যে বিমান চলাচল স্থগিত হওয়ার সম্ভাবনায় ইরাকের কিছু ট্রাভেল এজেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন। শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থানের শহর নাজাফে ট্রাভেল এজেন্ট হায়দার শামা বলেন, ‘শহরের অধিকাংশ ভ্রমণ কোম্পানি ইরানের বিমানবন্দরগামী ফ্লাইটের টিকিট বুকিংয়ের ওপর নির্ভরশীল।’

বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি জানায়, উদ্বিগ্ন গ্রাহকেরা পরিস্থিতির হালনাগাদ তথ্য জানতে ফোন করছেন এবং স্থলপথে যাতায়াতের কথা ভাবছেন। এতে ভ্রমণে অনেক বেশি সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%