ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন


চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন

চাঁদপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (২৮ নভেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ফরিদগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে তারা এই সাফল্য লাভ করে।

টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হিসেবে মাহিব নির্বাচিত হন, সর্বোচ্চ গোলদাতা শাওন (৪ গোল) এবং ম্যাচসেরা তুহিন। এছাড়া টুর্নামেন্টসেরা খেলোয়াড় হিসেবে পুষ্পের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, প্রথম তিনজন খেলোয়াড় সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, এবং পুষ্প ফরিদগঞ্জের হয়ে খেলেছেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় ফরিদগঞ্জের সংসদ সদস্য এম এ হান্নান এবং হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কোচ পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিল ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ কমার্স কলেজের নবীনবরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এমপি ওয়াহাবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ময়মনসিংহ কমার্স কলেজের নবীনবরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এমপি ওয়াহাবের

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ কমার্স কলেজের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এমপি ওয়াহাব আকন্দ বলেন, "শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির মধ্যেই নিহিত রয়েছে দেশের ভবিষ্যৎ।" তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে সুশিক্ষা, দক্ষতা, সততা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তিনি উল্লেখ করেন, "শুধু সনদ অর্জন নয়, বাস্তব জীবনে নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।"

তিনি আরও বলেন, "বিশ্ব এখন দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, আধুনিক ব্যবসায়িক জ্ঞান ও আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা ছাড়া আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।" এমপি ওয়াহাব আকন্দ শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার গণ্ডি পেরিয়ে সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করার আহ্বান জানান।

সমসাময়িক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "দেশের অর্থনৈতিক অগ্রগতি, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি ও বৈষম্য প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়ন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।" তিনি তরুণদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, "নতুন প্রজন্মের হাত ধরেই একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।"

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

কলেজের শিক্ষক নাহিদ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মো. এখলাস উদ্দিন খান।

কলেজের চেয়ারম্যান আবু মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম আরিফুর রহমান।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, "শিক্ষাজীবন শুধু ব্যক্তিগত সাফল্য অর্জনের সময় নয়, বরং নিজেকে দেশ ও সমাজের কল্যাণে প্রস্তুত করার গুরুত্বপূর্ণ অধ্যায়।" তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে আগামীর যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে দুই যুবককে কারাগারে পাঠানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


গোদাগাড়ীতে দুই যুবককে কারাগারে পাঠানো হলো

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তবে তাঁদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, গ্রেপ্তারকৃত দুজন ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলনের সময় তাঁদের অংশগ্রহণের একটি ছবি পাওয়া গেছে।

ছবিতে দেখা যাচ্ছে, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন ওই দুই যুবক। তাঁদের পরিবারের দাবি, ছবিটি ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে তোলা হয়েছিল।

গ্রেপ্তারকৃত যুবকরা হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায় অবস্থিত। অন্যদিকে, সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি সারেংপুরে নানার বাড়িতে থাকেন।

শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের দাবি, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান, অন্যদিকে অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখান থেকে তাঁদের আটক করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, ‘শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিল। গোদাগাড়ী থেকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোন করে এ কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।’

গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আনাস বিন কাশেম বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের সহযোদ্ধা ছিলেন ‘শাহামাত ও সাইফ। গতকাল ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়ে একটি মিছিল হয়। ছাত্রলীগ আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করতে পেরে অন্যায়ভাবে শাহামাত ও সাইফকে অন্যায়ভাবে গ্রেফতার করে মামলা দেওয়া হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত তাদের মুক্তি দাবি করছি।

গ্রেপ্তার শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, তাঁর ছেলে ও সাইফ দুজনেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাঁরা।

সাদিকুল ইসলাম বলেন, ‘এখন থানার সামনে জয় বাংলা স্লোগান হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় গেলে ওসি প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তারা মদপান করছিল। তাহলে মদ পানের মামলা দেবে। বিএনপির অফিস পোড়ানোর মামলা কেন?’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে। পড়াশোনার এত চাপ ছিল যে সে কোনো রাজনীতিই করেনি। আর আমরা পারিবারিকভাবে বিএনপি-জামায়াত করেছি। আমার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।’

অভিযোগের বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, ‘তারা জুলাইয়ের আন্দোলনে ছিল কি না, সেটি আমার জানা নেই। তারা দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিল। দুজন পালিয়ে যায়, দুজনকে আমরা আটক করি। আমাদের কোনো ভুল হয়নি।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনা যেখানে বঙ্গোপসাগরে মিলেছে: প্রকৃতির মায়াবী স্বর্গরাজ্য চর কুকরি-মুকরি

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


মেঘনা যেখানে বঙ্গোপসাগরে মিলেছে: প্রকৃতির মায়াবী স্বর্গরাজ্য চর কুকরি-মুকরি

প্রমত্তা মেঘনা নদী যেখানে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরের অথৈ নীল জলরাশির নিরুদ্দেশ ঠিকানায়, ঠিক সেই মোহময় সৌন্দর্যপুরীতে তিল তিল করে সঞ্চিত পলিমাটিতে গড়ে ওঠা দ্বীপের নাম চর কুকরি-মুকরি। পঞ্চাশের দশকে ডুবোচর হিসেবে মাথাচাড়া দেওয়া এই ভূখণ্ডটি এখন এক বিস্ময়ের নাম—সুবিশাল গহিন বন। ভ্রমণপিপাসুদের কাছে এটি এমন এক গন্তব্য, যেখানে খুঁজে পাওয়া যায় জীবনের ভিন্ন স্বাদের এক অনাবিল সার্থকতা।
দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন এই ভূখণ্ডে বন বিভাগের নিরন্তর চেষ্টা, অপরিসীম ত্যাগ, অবর্ণনীয় শ্রম এবং বহু বনকর্মীর জীবন ও নিষ্ঠার ফসল হিসেবে সৃজিত হয়েছে এই নান্দনিক সবুজ বনানী। হরিণ, বন্য শূকর, সজারু, গুইসাপ, বুনো মহিষ, কচ্ছপ, বিচিত্র প্রজাতির সাপ ও অপরিমেয় সংখ্যক পাখির কলকাকলিতে মুখর এই বনাঞ্চল আজ জীববৈচিত্র্যের এক অনন্য আশ্রয়স্থল। পাখপাখালির অনবদ্য আবাস হিসেবে গড়ে তোলা এই বন এখন সৌন্দর্য, সমৃদ্ধি ও নান্দনিকতার সুনিপুণ সমাহারে দেশের এক অমূল্য সম্পদ।
পর্যটকদের কাছে চর কুকরি-মুকরি মানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এক জ্বলজ্বলে নক্ষত্র, অমোঘ সম্মোহনী ডাক। চারদিকে সাগরবেষ্টিত, বাতাস আর ঢেউয়ের দোলায় উত্তাল সাগরের বুকে সগৌরবে দণ্ডায়মান এই দ্বীপের বেলাভূমির তীরে দাঁড়িয়ে আছে এক সুউচ্চ ওয়াচ-টাওয়ার। এটি কেবল বন বিভাগের একটি স্থাপনাই নয়, বরং সাগরবক্ষে আগত পর্যটকদের জন্য বন বিভাগের গর্বিত নির্মাণশৈলীর এক অনবদ্য উপহার। সুবিশাল বনের ওপর থেকে দিগন্তের আকাশছোঁয়া সৌন্দর্যের ঝলক দেখতে এবং সাগরের ঢেউয়ের বুকে জীবনের হিসাব মেলাতে গড়ে তোলা হয়েছে এই স্থাপনাটি।
সাগরবক্ষে পলিমাটির বুকে জেগে ওঠা এই বিস্ময়ের প্রকৃতি ও পরিবেশ বর্ণনার চেয়েও হাজার গুণে সমৃদ্ধ। সবুজ চাদর ভেদ করে আকাশ ছোঁয়ার স্বপ্ন আর সাগরের উত্তাল ঢেউয়ের ছন্দে কান পেতে নিমিষেই হারিয়ে যাওয়া যায় প্রাত্যহিক জীবনের ফেলে আসা ক্লান্তিকর দিনগুলোর স্মৃতি মুছে, উজ্জীবিত এক নবজীবনের হাতছানিতে।
জীবনকে নতুন করে সাজাতে এর কূল ঘেঁষে বয়ে চলা মেঘনার উত্তাল ঊর্মিমালা, সাগরের শনশন ধ্বনি, পাখপাখালির মেলা, আছড়ে পড়া ঢেউয়ের বুকে পড়ন্ত সূর্যের বিকিরণ আর রাতের আকাশের চাঁদ চুপিসারে নেমে আসা সাগরের ঢেউয়ের দোলা—সব মিলিয়ে এটি যেন পৃথিবীর সব সুখের আতিথেয়তায় মোড়ানো এক স্বপ্নিল জগৎ।
নিজেকে হারিয়ে ফেলে বারবার খুঁজে পাওয়ার এক নৈসর্গিক ঠিকানা এটি। প্রকৃতি, সৌন্দর্য আর সমৃদ্ধির এমন মায়াবী মেলবন্ধনে চর কুকরি-মুকরি তাই ভ্রমণপিয়াসীদের কাছে চিরকালই এক জ্বলজ্বলে নক্ষত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা সংবাদের ফেসবুক পেজে ৫০ হাজার ফলোয়ার, ফরিদপুরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


বাংলা সংবাদের ফেসবুক পেজে ৫০ হাজার ফলোয়ার, ফরিদপুরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়

বাংলা সংবাদ ডিজিটাল প্ল্যাটফর্মের ফেসবুক পেজে ৫০ হাজারের বেশি অনুসারী (ফলোয়ার) অর্জনের সাফল্যে ফরিদপুরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাপ্তাহিক বাংলা সংবাদের সম্পাদক ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ আহমেদ। তিনি তাঁর বক্তব্যে পত্রিকাটির প্রতিষ্ঠাতা আ স ম সোবহানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে পত্রিকার অতীত দিনের নানা স্মৃতিচারণ করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা সংবাদ নানা চড়াই-উতরাই পেরিয়ে পাঠকপ্রিয়তা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাতার আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে পত্রিকাটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করা, সংবাদ পরিবেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি এস এম সাহান। তিনি বলেন, বর্তমান সময়ে ডিজিটাল গণমাধ্যমের জনপ্রিয়তা ও গুরুত্ব ক্রমাগত বাড়ছে। এমন প্রতিযোগিতামূলক সময়ে বাংলা সংবাদের ফেসবুক পেজে ৫০ হাজারের বেশি অনুসারী অর্জন নিঃসন্দেহে একটি আনন্দের ও গর্বের বিষয়। এই অর্জন শুধু একটি সংখ্যাগত সাফল্য নয়, বরং পাঠক ও দর্শকদের ভালোবাসা এবং আস্থার প্রতিফলন। তিনি বাংলা সংবাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে গণমানুষের কথা তুলে ধরতে হবে। পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য দেন ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু। তিনি বলেন, একটি গণমাধ্যমের সফলতা নির্ভর করে পাঠক ও দর্শকদের বিশ্বাস এবং ভালোবাসার ওপর। বাংলা সংবাদের ৫০ হাজার অনুসারী অর্জন সেই আস্থারই একটি ইতিবাচক প্রতিফলন। তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে সংবাদমাধ্যমকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি সংবাদ যাচাই, তথ্যের নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলা সংবাদ ভবিষ্যতেও তার পেশাগত মান ও গ্রহণযোগ্যতা ধরে রেখে আরও বৃহৎ পরিসরে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক টেলিভিশনের প্রতিনিধি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের ফরিদপুর জেলা কমিটির সভাপতি মোঃ ফিরোজ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও ফরিদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা কমিটির নির্বাহী সদস্য মাসুদুর রহমান লিমন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও খন্দকার কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান এবং দপ্তর সম্পাদক ময়াজ্জেম সিকদার।

অনুষ্ঠানের একপর্যায়ে কেক কেটে ৫০ হাজার অনুসারী অর্জনের আনন্দ উদ্‌যাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা বাংলা সংবাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

পাশাপাশি বাংলা সংবাদের সঙ্গে যুক্ত পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও সকল অনুসারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%