০৭:০৮ পি.এম
সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : জেলার শ্যামনগর এলাকায় দুটি মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে চিংড়ি মাছে জেলি পুশ করার অভিযোগে দুই মৎস্য ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানের সময় ৮০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
আজ শনিবার সকালে উপজেলার নুরনগর বাজারের মৎস্য আড়তে অভিযানটি পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন, শ্যামনগর উপজেলার নুরনগর বাজারের মৎস্য ব্যবসায়ী মো. হাবিবুল্লাহ এবং মো. নুরুজ্জামান।
আরও পড়ুন: গোদাগাড়ীতে দুই যুবককে কারাগারে পাঠানো হলো
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নুরনগর বাজারের দুটি মৎস্য আড়তে চিংড়িতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানের সময় অপদ্রব্য পুশ করার অভিযোগে ওই দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী হাবিবুল্লাহকে ৫০ হাজার টাকা এবং ব্যবসায়ী নুরুজ্জামানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন, যার মোট পরিমাণ ৭০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত ৮০ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানসহ উপজেলা মৎস্য কর্মকর্তারা এবং শ্যামনগর থানার পুলিশের একটি টিম।
আরও পড়ুন: ময়মনসিংহ কমার্স কলেজের নবীনবরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এমপি ওয়াহাবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন