ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পূর্বাচলে ইসাব ফায়ার ম্যারাথনে অংশ নিলেন সাড়ে ৫ হাজার দৌড়বিদ


পূর্বাচলে ইসাব ফায়ার ম্যারাথনে অংশ নিলেন সাড়ে ৫ হাজার দৌড়বিদ

‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সম্পন্ন হয়েছে। এই ম্যারাথনের আয়োজন করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সেবার গুরুত্ব তুলে ধরার জন্য।

ম্যারাথনটি শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় শুরু হয়। এতে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৫ হাজার দৌড়বিদ চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। ক্যাটাগরিগুলো হলো ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১.০২ কিলোমিটার।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এবিজি মিডিয়া কাপ লটারি: চূড়ান্ত ৮ গ্রুপে কোন গ্রুপে কোন দল?

দৌড় শেষে সকাল ৮টায় রানাররা পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সমবেত হন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক ও দৌড়বিদরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে চিফ রেস মার্শাল ও ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন সূচনা বক্তব্য দেন। ম্যারাথনের টাইটেল স্পন্সর ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) প্রতিনিধি এবং ফুড পার্টনার ইনডালজের প্রতিনিধি শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এছাড়া বক্তব্য দেন রেস ডিরেক্টর ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ আয়োজক, স্পন্সর প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী দৌড়বিদসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ হটলাইন নম্বরটি সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।"

আরও পড়ুন: বসুন্ধরা গ্রুপ ক্রীড়াঙ্গনের সংস্কৃতি ও চিন্তাভাবনা পাল্টে দিয়েছে

ম্যারাথনে অংশগ্রহণকারীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন এবং প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, রেস মেন্টর, চিফ রেস মার্শাল ও অতিথি দৌড়বিদদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।

২১.১, ১০ ও ৫ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০ জন দৌড়বিদ পোডিয়াম অর্জন করেন। অন্যদিকে, শিশুদের জন্য আয়োজিত ১.০২ কিলোমিটার দৌড়ে অংশ নেওয়া সব শিশুকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে সাধারণ পুরস্কারের পাশাপাশি ২০টি ফায়ার এক্সটিংগুইশার দেওয়া হয়।

আরও পড়ুন: মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি মিডিয়া কাপ লটারি: চূড়ান্ত ৮ গ্রুপে কোন গ্রুপে কোন দল?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


এবিজি মিডিয়া কাপ লটারি: চূড়ান্ত ৮ গ্রুপে কোন গ্রুপে কোন দল?

দেশের সংবাদমাধ্যমগুলোর অংশগ্রহণে আয়োজিত এবিজি মিডিয়া কাপের প্রস্তুতি জমে উঠছে। লটারির মাধ্যমে ৪৮টি দলের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে কোন সংবাদমাধ্যম কোন গ্রুপে খেলবে এবং গ্রুপ পর্বে কারা একে অপরের প্রতিপক্ষ হবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে আয়োজিত অনুষ্ঠানে এবিজি মিডিয়া কাপের আট গ্রুপের দলবিন্যাস চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘এ’-তে জায়গা পেয়েছে এ-১ এনটিভি, এ-২ প্রতিদিনের বাংলাদেশ, এ-৩ চ্যানেল ওয়ান, এ-৪ দেশ রূপান্তর, এ-৫ রেডিও ক্যাপিটাল ও এ-৬ দীপ্ত টিভি।

গ্রুপ ‘বি’-তে রয়েছে বি-১ দৈনিক ইত্তেফাক, বি-২ চ্যানেল আই, বি-৩ সময় টিভি, বি-৪ এখন টিভি, বি-৫ খবরের কাগজ ও বি-৬ কালের কণ্ঠ। গ্রুপ ‘সি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে সি-১ এশিয়ান টিভি, সি-২ দেশ টিভি, সি-৩ দ্য ওয়েব টোয়েন্টিফোর, সি-৪ আরটিভি, সি-৫ ডেইলি সান ও সি-৬ কালবেলা। গ্রুপ ‘ডি’-তে রয়েছে ডি-১ এশিয়া পোস্ট, ডি-২ ঢাকা পোস্ট, ডি-৩ ডিভিসি নিউজ, ডি-৪ স্টার নিউজ, ডি-৫ বাংলাদেশ প্রতিদিন ও ডি-৬ নয়া দিগন্ত।

গ্রুপ ‘ই’-তে স্থান পেয়েছে ই-১ ক্রিকফ্রেঞ্জি ডটকম, ই-২ টাইমস অব বাংলাদেশ, ই-৩ দ্য নিউজ, ই-৪ টাইমস টুডে, ই-৫ দৈনিক আমাদের সময় ও ই-৬ নিউজ টোয়েন্টিফোর। গ্রুপ ‘এফ’-এ রয়েছে এফ-১ বাংলা ভিশন, এফ-২ বিডি ক্লিকটাইম, এফ-৩ আজকের পত্রিকা, এফ-৪ নাগরিক টিভি, এফ-৫ বাংলানিউজ ও এফ-৬ ঢাকা ট্রিবিউন। গ্রুপ ‘জি’-তে লড়বে জি-১ ঢাকা জার্নাল, জি-২ মাছরাঙা, জি-৩ সমকাল, জি-৪ গ্রিন টিভি, জি-৫ টি স্পোর্টস ও জি-৬ দ্য নিউ ন্যাশন।

অন্যদিকে গ্রুপ ‘এইচ’-এ রয়েছে এইচ-১ যমুনা টিভি, এইচ-২ এটিএন নিউজ, এইচ-৩ যুগান্তর, এইচ-৪ এটিএন বাংলা, এইচ-৫ বিটিভি ও এইচ-৬ জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এখন আট গ্রুপে ৪৮টি দলের অবস্থান চূড়ান্ত হওয়ার ফলে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। গ্রুপ পর্বে বিভিন্ন সংবাদমাধ্যমের দলগুলোর মুখোমুখি লড়াই নিয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীনগরে স্পেশাল রেস্পন্স ব্যাটেলিয়ান-৫-এর অভিযানে ১০টি ককটেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


রাণীনগরে স্পেশাল রেস্পন্স ব্যাটেলিয়ান-৫-এর অভিযানে ১০টি ককটেল উদ্ধার

নওগাঁর রাণীনগরে একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেস্পন্স ব্যাটেলিয়ান-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে উপজেলা সদরের হাতিরপুল এলাকায় জঙ্গলের মধ্যে থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল থাকার বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় স্পেশাল রেস্পন্স ব্যাটেলিয়ান-৫, নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় হাতিরপুল এলাকায় সড়কের পাশে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের টেপ দ্বারা মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেলগুলো থানায় জমা দেওয়ার জন্য একটি জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো তাজা কিনা তা পরীক্ষা করার জন্য একটি বিশেষজ্ঞদল আসবে। পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত. ২টি গরু আহত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত. ২টি গরু আহত
 
নড়াইলের মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের হোসেনপুর এলাকায় গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ইকরামুল মোল্যা (৪৩) নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরামুল যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের আবুবক্কর মোল্যার ছেলে।

বহরারমপুর গ্রামের সাকিল আহম্মেদ জানান, ইকরামুল শনিবার সকালে পাশের খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দু’টি গরু কিনে নিয়ে ট্রলিযোগে নড়াইল পৌরসভার গারুচিরায় আসছিলেন। পথিমধ্যে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি মোড়ে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

গুরুতর আহত ইকরামুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত একরামুলের পরিবারের সদস্যরা জানান, এ দুর্ঘটনায় গরু দুটিও আহত হয়েছে। একরামুল কয়েকবছর সৌদিআরবে থেকে প্রায় ছয়মাস আগে বাড়িতে এসে ট্রলি চালানো শুরু করেন। গৃস্থ ও ব্যবসায়ীদের গরু কেনাবেচার কাজে ইকরামুল ট্রলি নিয়ে বিভিন্ন হাট এবং গ্রাম-গঞ্জে যেতেন। আজ (শনিবার) পাশের গ্রামের শওকতের বাড়ি থেকে ট্রলিতে করে দু’টি গরু আনার সময় এ দুর্ঘটনায় ইকরামুল নিহত হন। তার পরিবারে স্ত্রী, একটি ছেলে ও দু’টি মেয়ে রয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিফিনের বিরতিতে জুমার নামাজ পড়ায় মুসলিম শিক্ষকদের হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


টিফিনের বিরতিতে জুমার নামাজ পড়ায় মুসলিম শিক্ষকদের হেনস্তা

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বলরামপুর হাই স্কুলে নির্ধারিত টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায় করতে যাওয়ার কারণে সাতজন মুসলিম শিক্ষককে ঘিরে ধরে হেনস্তা ও জবাবদিহি তলবের একটি ঘটনা ঘটেছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর নেতাকর্মীদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও মব জাস্টিসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল ও নেটিজেনরা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তার ওপর এটি একটি সরাসরি আঘাত হিসেবে দেখছেন।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বলরামপুর হাই স্কুলে পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের নির্ধারিত টিফিনের বিরতির সময় (দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট) ওই বিদ্যালয়ের সাতজন মুসলিম শিক্ষক প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। পূর্বপরিকল্পনা অনুযায়ী, হিন্দু জাগরণ মঞ্চের প্রান্ত সহ-সংযোজক মিঠুন সাহার নেতৃত্বে সংগঠনটির একদল উগ্রবাদী কর্মী ও কিছু স্থানীয় ব্যক্তি আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন। শিক্ষকরা নামাজ শেষে বিদ্যালয়ে ফিরে এলে তাঁদের ঘিরে ধরে কৈফিয়ত তলব করা হয় এবং চরমভাবে অপমান ও হেনস্তা করা হয়।

অভিযোগ অস্বীকার করে হেনস্তার শিকার শিক্ষক মকসেদুল হকসহ অন্যান্যরা জানান, তাঁরা বিদ্যালয়ের পঠনপাঠন বা পরীক্ষার কোনো ক্ষতি করেননি। নির্ধারিত টিফিনের বিরতিতেই তাঁরা নামাজ আদায় করতে গিয়েছিলেন। তাছাড়া পরীক্ষার প্রতিটি কক্ষে দুজন করে শিক্ষকের দায়িত্ব থাকায় এবং বিকল্প ব্যবস্থা রেখেই বিরতির সময়ে তাঁরা বাইরে যাওয়ায় পরীক্ষার শৃঙ্খলায় কোনো ব্যাঘাত ঘটেনি।

এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ মুসলিম শিক্ষক বিক্ষোভকারীদের সামনে নত মস্তকে দাঁড়িয়ে আছেন। ছবিটি দেখে নেটিজেনরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে নেটিজেনরা লিখেছেন, এটি একটি হৃদয়বিদারক দৃশ্য, যা বর্তমান পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের অসহায়ত্ব ও বিপন্ন অবস্থার চিত্র ফুটিয়ে তুলেছে। ভারতে সরকারি ছুটি রবিবার হওয়ায় মুসলিম চাকরিজীবীদের জন্য শুক্রবার জুমার নামাজ আদায় করা একটি ধর্মীয় বাধ্যবাধকতা। টিফিনের বিরতিতে নামাজ পড়ার মতো ন্যূনতম ধর্মীয় স্বাধীনতাও এখন কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে।

নেটিজেনরা আরও উল্লেখ করেন, আজ টিফিনের বিরতিতে জুমার নামাজ নিয়ে আপত্তি তোলা হচ্ছে, কাল হয়তো যেকোনো নামাজ পড়া নিয়েই আপত্তি তোলা হবে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিম শিক্ষক ও সরকারি চাকরিজীবীরা যে চরম নিরাপত্তাহীনতা ও বৈষম্যের শিকার হচ্ছেন, এই ঘটনাই তার বড় প্রমাণ। অথচ পার্শ্ববর্তী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সম্পূর্ণ স্বাধীনভাবে ও রাষ্ট্রীয় নিরাপত্তায় তাদের সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।

ঘটনার পর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ওই শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের (এসআই) বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে জানানোর কথা বলেছে। তবে সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীদের মতে, নির্ধারিত বিরতির সময়ে ধর্মীয় আচার পালন করার কারণে শিক্ষকদের এভাবে প্রকাশ্যে হেনস্তা করা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের উচিত বহিরাগত উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখে নতি স্বীকার না করে হেনস্তার শিকার শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%