১০:০৪ পি.এম
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর এলাকার পদ্মার চরাঞ্চলে চিকিৎসাসেবা, যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলায় বর্ণনা করা হয়েছে নানা সংকটের কথা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে। চরখিদিরপুর এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় এসব সমস্যা তুলে ধরা হলে, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান, যাতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকানো যায়।
সোমবার (১৫ জুন) বিকালে চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও সীমান্ত সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, “সীমান্তে পুশ-ইন একটি বেআইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বা কৌশলে অন্য দেশের নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে দেয়।” তিনি আরও যোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে এমন অপচেষ্টার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে অধিকাংশ ক্ষেত্রে এসব চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
তিনি বলেন, “দাঁত দিয়ে দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, সাধারণ মানুষেরও।” সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জেলা প্রশাসক তার বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নানা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এসব সেবার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রশাসনের প্রধান দায়িত্ব।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশে নাগরিকিত্বসংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর সীমান্ত এলাকায় কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।” এ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বাড়তে পারে। তাই স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, কয়েক দিন আগে রাজশাহী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের একটি অপচেষ্টা চালানো হয়েছিল। তবে স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধ এবং বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ভবিষ্যতেও এমন কোনো অপচেষ্টা যাতে সফল না হয়, সে জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন