০৫:৩৭ পি.এম
প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করার পরই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
বর্তমানে প্রভা নেপালে অবকাশ যাপন করছেন। সেখানে বহু সুন্দর লোকেশনে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ফেসবুকে প্রকাশ করছেন। কিন্তু অভিনেত্রীর এ অবকাশ যাপনকে ভিন্নভাবে বিশ্লেষণ করছেন অনেকে।
ভক্তদের এক অংশের দাবি, বিদেশে নতুন প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রভা। যদিও নতুন প্রেমের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি, কিন্তু দিয়েছেন কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
শুক্রবার (১২ জুন) রাতে হঠাৎ একটি নতুন ছবি আপলোড করেন প্রভা। ওই ছবিতে দেখা যাচ্ছে, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। একটি হাত টেবিলে রেখে অন্য হাত তিনি বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। ক্যামেরার সামনে থাকা অভিনেত্রীর হাত ধরে রেখেছে আরেকটি হাত।
ঘড়ি পরিহিত ওই হাতটি নেটিজেনদের মতে, কোনো পুরুষের হতে পারে। এমন পরিস্থিতির পর ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঘি ঢালেন প্রভা। তিনি লেখেন, ‘আই লাভ ইউ টু’।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় প্রভার পোস্টটি। ভক্তরা মন্তব্যের ঘরে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই পোস্টটি ডিলেট করে দেন অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে প্রভার ক্যারিয়ার শুরু হয়েছে। তবে তিনি মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় করে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। তবে ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে একসময় তার অভিনয়জীবনে কিছুটা বিরতি আসে। বর্তমানে তিনি অভিনয়ে খুব বেশি সক্রিয় নন।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন