ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হুথিদের সৌদি বিমানবন্দর, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি


হুথিদের সৌদি বিমানবন্দর, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জাজান তেল শোধনাগার এবং দেশের দক্ষিণাঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্রে তারা হামলা চালিয়েছে গত ৪৮ ঘণ্টার মধ্যে। ইরান-সমর্থিত এই গোষ্ঠী শনিবার এই হামলার কথা জানায়, যা সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘটে। হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

হামলার দাবি করা হলেও, হুথিরা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, সৌদি আরবের পক্ষ থেকেও হুথিদের সর্বশেষ হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে হুথিদের নতুন সংঘাত শুরু হওয়ার পর থেকে, গোষ্ঠীটি দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করে আসছে।

আরও পড়ুন: ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে স্টারলিংক ব্যবহার করে পাল্টা হামলা চালিয়েছে: রিপোর্ট

এর আগে, গত ২৬ নভেম্বর সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায় যে, জাজান তেল শোধনাগারে হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সাময়িকভাবে শোধনাগারটির কয়েকটি কার্যক্রম বন্ধ রাখতে হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলায় নেপালের এক কর্মী নিহত হন এবং আরো কয়েকজন আহত হন।

সূত্র: জিও নিউজ

আরএ

আরও পড়ুন: শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


বরিশাল উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের ডাকা লকডাউন সফলসহ আট দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে পশ্চিম সাতলার কাঁচাভিটা বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

সাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকশ' নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করেন।

মিছিলে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পাশ্ববর্তী ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’ সহ বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। এসময় হিন্দু অধ্যুষিত ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পশ্চিম সাতলা এলাকায় মিছিল বের করতে পারে, শনিবার বিকেল থেকেই এমন গুঞ্জন ছিলো। এমনকি উজিরপুর মডেল থানা পুলিশ বিকেলে ওই এলাকায় টহলও দিয়েছিলো। কিন্তু পুলিশ সন্ধ্যার পর পরই ওই এলাকা ত্যাগ করলে রাত নয়টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পাশ্ববর্তী ইউনিয়নের কয়েকশ' নেতাকর্মীরা একজোট হয়ে মশাল মিছিল বের করে।

মিছিলটি সাতলার অভ্যন্তরে প্রবেশ করলে ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পরে। তবে মিছিল প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি।

এ বিষয়ে সাতলা ইউনিয়র বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দীনকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় ছাত্রদল কর্মী রাহাত খন্দকার জানিয়েছেন, সাতলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বোচ্চার রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, শুনেছি পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলা থেকে ভাড়া করে লোক এনে সাতলায় মিছিল করা হয়েছে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পূর্বেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে গেছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে দোয়া পাঠে আল্লাহর কাছে কবুল হয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


যে দোয়া পাঠে আল্লাহর কাছে কবুল হয়

মহানবী (সা.) একবার একটি ব্যক্তিকে আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করতে শুনলেন, যেখানে ওই ব্যক্তি আল্লাহর একত্ব ও অমুখাপেক্ষিতার সাক্ষ্য দিয়ে তাঁর কাছে প্রার্থনা করছিলেন। মহানবী (সা.) তখন উপস্থিত সাহাবিদের বললেন, ওই ব্যক্তির প্রার্থনা আল্লাহর এমন মহান নামের মাধ্যমে হয়েছে, যে নামের মাধ্যমে ডাকা হলে আল্লাহ সাড়া দেন এবং তাঁর কাছে চাওয়া হলে তিনি দান করেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি-আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা, আল-আহাদুস সামাদ, আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যে, নিশ্চয়ই আপনিই আল্লাহ। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি একক, অমুখাপেক্ষী। আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি। আর আপনার সমতুল্য কেউই নেই। (আবু দাউদ, হাদিস : ১৪৯৩; তিরমিজি, হাদিস : ৩৪৭৫)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


কক্সবাজারে পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭

কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড, যারা সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা করছিলেন। এ অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িত ৭ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে বাহারছড়া এলাকায় জিম্মিদের উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ট্রলারে ৩১৭ জনকে উদ্ধার করা হয়, যারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পাশাপাশি, ট্রলারটি জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তারা নিজেদের এই নাশকতার ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। শনিবার রাতে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

রাত ১১টার সময় দেওয়ানহাট ইয়ার্ড থেকে ট্রেনটি স্টেশনে নেওয়ার পথে এই ঘটনা ঘটে। রেলওয়ের কর্মীদের দ্রুত তৎপরতায় এক থেকে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার সময় বগিটিতে কোনো যাত্রী উপস্থিত ছিলেন না। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে, ট্রেনের বগিতে আগুন দেওয়ার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায়, অন্ধকার বগির ভেতরে একটি আসনে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভিডিওটি ধারণ করেছেন।

রেলওয়ে সূত্র এবং স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন রাত পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে যায়। যাত্রার প্রস্তুতি হিসেবে শনিবার রাত ১১টার দিকে দেওয়ানহাট ইয়ার্ড থেকে ট্রেনটি প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছিল। এ সময় কদমতলী এলাকায় বগিটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%