ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশাল উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল


বরিশাল উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের ডাকা লকডাউন সফলসহ আট দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে পশ্চিম সাতলার কাঁচাভিটা বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

সাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকশ' নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা

মিছিলে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পাশ্ববর্তী ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’ সহ বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। এসময় হিন্দু অধ্যুষিত ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পশ্চিম সাতলা এলাকায় মিছিল বের করতে পারে, শনিবার বিকেল থেকেই এমন গুঞ্জন ছিলো। এমনকি উজিরপুর মডেল থানা পুলিশ বিকেলে ওই এলাকায় টহলও দিয়েছিলো। কিন্তু পুলিশ সন্ধ্যার পর পরই ওই এলাকা ত্যাগ করলে রাত নয়টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পাশ্ববর্তী ইউনিয়নের কয়েকশ' নেতাকর্মীরা একজোট হয়ে মশাল মিছিল বের করে।

মিছিলটি সাতলার অভ্যন্তরে প্রবেশ করলে ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পরে। তবে মিছিল প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি।

আরও পড়ুন: যশোরে নাশকতার মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

এ বিষয়ে সাতলা ইউনিয়র বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দীনকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় ছাত্রদল কর্মী রাহাত খন্দকার জানিয়েছেন, সাতলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বোচ্চার রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, শুনেছি পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলা থেকে ভাড়া করে লোক এনে সাতলায় মিছিল করা হয়েছে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পূর্বেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে গেছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন: মেধাবীরা সবার আগে বাংলাদেশকে ধারণ করলে দেশ এগিয়ে যাবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে দোয়া পাঠে আল্লাহর কাছে কবুল হয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


যে দোয়া পাঠে আল্লাহর কাছে কবুল হয়

মহানবী (সা.) একবার একটি ব্যক্তিকে আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করতে শুনলেন, যেখানে ওই ব্যক্তি আল্লাহর একত্ব ও অমুখাপেক্ষিতার সাক্ষ্য দিয়ে তাঁর কাছে প্রার্থনা করছিলেন। মহানবী (সা.) তখন উপস্থিত সাহাবিদের বললেন, ওই ব্যক্তির প্রার্থনা আল্লাহর এমন মহান নামের মাধ্যমে হয়েছে, যে নামের মাধ্যমে ডাকা হলে আল্লাহ সাড়া দেন এবং তাঁর কাছে চাওয়া হলে তিনি দান করেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি-আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা, আল-আহাদুস সামাদ, আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যে, নিশ্চয়ই আপনিই আল্লাহ। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি একক, অমুখাপেক্ষী। আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি। আর আপনার সমতুল্য কেউই নেই। (আবু দাউদ, হাদিস : ১৪৯৩; তিরমিজি, হাদিস : ৩৪৭৫)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


কক্সবাজারে পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭

কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড, যারা সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা করছিলেন। এ অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িত ৭ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে বাহারছড়া এলাকায় জিম্মিদের উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ট্রলারে ৩১৭ জনকে উদ্ধার করা হয়, যারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পাশাপাশি, ট্রলারটি জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তারা নিজেদের এই নাশকতার ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। শনিবার রাতে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

রাত ১১টার সময় দেওয়ানহাট ইয়ার্ড থেকে ট্রেনটি স্টেশনে নেওয়ার পথে এই ঘটনা ঘটে। রেলওয়ের কর্মীদের দ্রুত তৎপরতায় এক থেকে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার সময় বগিটিতে কোনো যাত্রী উপস্থিত ছিলেন না। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে, ট্রেনের বগিতে আগুন দেওয়ার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায়, অন্ধকার বগির ভেতরে একটি আসনে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভিডিওটি ধারণ করেছেন।

রেলওয়ে সূত্র এবং স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন রাত পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে যায়। যাত্রার প্রস্তুতি হিসেবে শনিবার রাত ১১টার দিকে দেওয়ানহাট ইয়ার্ড থেকে ট্রেনটি প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছিল। এ সময় কদমতলী এলাকায় বগিটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খান: ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন না শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


রাশেদ খান: ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন না শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (২৯ নভেম্বর) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম. এ. আরাফাত। ১৬ ডিসেম্বরের তারিখ যত ঘনিয়ে আসছে, সংশ্লিষ্টদের বক্তব্যের সুরও তত পরিবর্তিত হচ্ছে বলে তিনি দাবি করেন।

শেখ হাসিনার সাম্প্রতিক ফেসবুক লাইভের অডিও বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, সেখানে শেখ হাসিনা উল্লেখ করেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই।’ অন্য একটি বক্তব্যে তিনি ‘সুযোগ পেলে যাবেন’ বলেও উল্লেখ করেছেন। তবে ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার বিষয়ে শেখ হাসিনা কোনো স্পষ্ট ঘোষণা দেননি বলে রাশেদ খান দাবি করেন।

তার মতে, এসব বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন।

এদিকে, পোস্টে আগুনসন্ত্রাসে জড়িতদের সতর্ক করে রাশেদ খান বলেন, সংশ্লিষ্ট সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে সংশ্লিষ্টদের অস্তিত্ব সংকটে পড়তে পারে। এ প্রসঙ্গে বাগেরহাটবাসীর প্রতিরোধের কথাও উল্লেখ করেন রাশেদ খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%