প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তারা নিজেদের এই নাশকতার ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। শনিবার রাতে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
রাত ১১টার সময় দেওয়ানহাট ইয়ার্ড থেকে ট্রেনটি স্টেশনে নেওয়ার পথে এই ঘটনা ঘটে। রেলওয়ের কর্মীদের দ্রুত তৎপরতায় এক থেকে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার সময় বগিটিতে কোনো যাত্রী উপস্থিত ছিলেন না। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে, ট্রেনের বগিতে আগুন দেওয়ার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায়, অন্ধকার বগির ভেতরে একটি আসনে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভিডিওটি ধারণ করেছেন।
রেলওয়ে সূত্র এবং স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন রাত পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে যায়। যাত্রার প্রস্তুতি হিসেবে শনিবার রাত ১১টার দিকে দেওয়ানহাট ইয়ার্ড থেকে ট্রেনটি প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছিল। এ সময় কদমতলী এলাকায় বগিটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন