ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে ৪ খুনের ঘটনায় আইনজীবী ঐক্য পরিষদের ন্যায়বিচার দাবি


রংপুরে ৪ খুনের ঘটনায় আইনজীবী ঐক্য পরিষদের ন্যায়বিচার দাবি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যের হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের নেতারা।

নেতারা উল্লেখ করেছেন, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই পুলিশের তদন্তের পাশাপাশি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে।

শুক্রবার বিকালে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতারা এই দাবি জানান।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, "চার খুনের সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্ট ডিভিশনে রিট ফাইল করেছি। ন্যায়বিচারের স্বার্থে এবং তদন্তকারীদের সুপারভিশনের জন্য আমরা এসেছি। এ ধরনের বড় কোনো ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত হবে আমি ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি না।"

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বাড়িটি পরিদর্শনের জন্য পুলিশের আইজি ও কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে। আইনজীবী ঐক্য পরিষদের চার সদস্যকে ক্রাইম সিনে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করা হলেও অনুমতি প্রদান করা হয়নি।

অপূর্ব কুমার ভট্টাচার্য আরও অভিযোগ করেন, পুলিশ কমিশনার তার কর্মকর্তাকে বলেছেন, "উপরে যাওয়া যাবে না" এবং তার মোবাইল নম্বর পুলিশ কমিশনার ব্লক করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এ হত্যাকাণ্ড নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। পুলিশ কমিশনার এক সময় একেকবার একেক কথা বলেছেন। ডোমের কথা এক রকম, চিকিৎসকের কথা আরেক রকম।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার সাহা বলেন, "ঘটনাটি পরিকল্পনা অনুযায়ী ঘটেছে বলেই আমাদের মনে হচ্ছে। এজন্য আমরা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে তদন্তের দাবি জানাচ্ছি, যাতে পুলিশের মনগড়া ‘জজ মিয়া’ নাটকের পুনরাবৃত্তি না ঘটে।"

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার উদাহরণ টেনে অনুপ কুমার সাহা আরও বলেন, "নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা যেমন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হয়েছে, চার খুনের ঘটনাতেও আমরা এমন একটি বিচার বিভাগীয় তদন্ত চাই।"

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়া ভট্টাচার্য বলেন, "আমরা কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য এসেছি, যাতে রিট পিটিশনের সময় আদালতকে সহযোগিতা করতে পারি কিন্তু এখানে এসে আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। যদিও আমরা বাড়ির ভেতরে প্রবেশ করেছি।"

তিনি দাবি করেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই ভয়ের কারণে মুখ খুলছেন না। প্রত্যেক মানুষের জীবন, জীবিকা ও বেঁচে থাকার অধিকার রয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা আর না ঘটুক এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, "এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নিজেদের চোখে দেখে আমরা হতবাক হয়েছি। গণপতি চক্রবর্তীর পুরো বংশ নির্বংশ হয়ে গেল।"

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জয়া ভট্টাচার্য মামলার তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে আইনজীবী ঐক্য পরিষদকেও সহায়তা করার অনুরোধ জানান।

এর আগে বিকালে গণপতি চক্রবর্তী ওই বাড়িতে যান আইনজীবী ঐক্য পরিষদের নেতারা। বাড়ির ভেতরে প্রবেশ করে সেখানে পাহারায় থাকা পুলিশের কাছে বাড়ির দ্বিতীয় তলা ও ছাদে যাওয়ার অনুমতি চান তারা।

পুলিশ সদস্যরা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। পরে আইনজীবী ঐক্য পরিষদের নেতারা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাছে চার সদস্যের একটি প্রতিনিধি দলকে ক্রাইম সিনে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানান। তবে তাদের সেই অনুমতি দেওয়া হয়নি।

এরপর তারা বাড়িটির নিচতলা ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হওয়া সিদ্ধার্থ দাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আইনজীবী ঐক্য পরিষদের নেতারা।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

এ সময় অবসরপ্রাপ্ত জেলা জজ শুভেন্দু বিশ্বাস, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক প্রজ্ঞা পারমিতা দাস, সাংগঠনিক সম্পাদক মিন্টু চন্দ্র দাস, রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাওছার আলী, রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক পলাশ কান্তি নাগসহ আইনজীবী ঐক্য পরিষদের নেতা ও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০ আগস্ট শনিবার দিবাগত রাতে রংপুর নগরীর কামালকাছনা দাসপাড়ায় নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫৫), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী (১১) প্রিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) ভোরে মুগ্ধ ও সিদ্ধার্থ নামে দুজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। মামলাটি তদন্ত করছে রংপুর মহানগর ডিবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ এম


মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শুক্রবার বাদ জুমা এ বিক্ষোভ সমাবেশ হয়।

এতে বক্তারা মহানবী (সা.) ও অন্যান্য নবী-রাসুলকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, কোনো ধর্মের নবী-রাসুল কিংবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বক্তব্য, লেখা বা প্রচার চালানোর সুযোগ থাকা উচিত নয়। এ ধরনের ঘটনায় প্রচলিত আইনে শাস্তির পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাহস না পায়, সেজন্য আরো কঠোর আইন প্রয়োজন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মুসলমানদের কাছে সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসার ব্যক্তিত্ব। তাকে নিয়ে কটূক্তির সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দাবি আদায়ে শান্তিপূর্ণ ও আইনানুগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

ঈমান আকিদা সংরক্ষণ কমিটির এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ । এতে বক্তব্য দেনÑআন্তর্জাতিক ইসলামি বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহফুজুল হক, মুফতি ইমাদুদ্দিন, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ এম


শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমের জন্য নগরী এবং আশপাশের বিস্তৃত অঞ্চলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার বিষয়ে ঘোষণা দিয়েছে।

একই দিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে টানা ১০ ঘণ্টা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রাহকসেবার মান উন্নত করার লক্ষ্যে ১১ কেভি ফিডারগুলো ছোট করা হবে এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন আপগ্রেডেশনের কাজ চলবে। এই কারণে উল্লিখিত সময়ে নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেটের ক্ষেত্রে বিউবো জানায়, এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকাতেও ওই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো আরও জানায়, রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩২ এম


হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

সৌদি আরব একাধিক হামলার ঘটনার পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে আসার পর এটি ছিল দেশটির একমাত্র বিকল্প তেল রপ্তানির পথ।

জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরব জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইপলাইনটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানায়, একাধিক হামলার ঘটনার পর পূর্ব-পশ্চিম পাইপলাইনে এই সতর্কতামূলক স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।

ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সৌদি তেলকে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের তীরবর্তী বন্দরগুলোর দিকে পরিবহনের সুযোগ দেয়। ফলে, যদি হরমুজ প্রণালিতে কোনো সামরিক সংঘাত বা অবরোধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই পাইপলাইনটি সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে কাজ করে।

গত বৃহস্পতিবার সকালে পাইপলাইনটিতে হামলা চালানো হলে বেশ কয়েকজন আহত হন। তবে হামলার জন্য দায়ী ব্যক্তিদের সম্পর্কে রিয়াদ এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।

এদিকে, ইয়েমেনের হুথিদের দ্রুতগতির সামরিক অভিযানের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই অভিযানে হুথিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে উদ্ধার ৫টি সুইসাইড নোট

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ এম


পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে উদ্ধার ৫টি সুইসাইড নোট

দৈনিক সমকাল ব‌রিশালের সাবেক ব‌্যু‌রো প্রধান পুলক চ‌্যাটার্জীর ঝুলন্ত লাশ উদ্ধারের সময় ৫টি সুইসাইড নোট উদ্ধার করেছে পু‌লিশ।

পুলক চ‌্যাটার্জী তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ‌্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব‌্যু‌রোর দায়িত্বরত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশ্যে পৃথক সুইসাইড নোট লিখে যান।

প্রশাসনের উদ্দেশ্যে লেখা সুইসাইড নোটে পুলক উল্লেখ করেছেন, "আমার মৃত্যু‌র জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ সহ্য করতে পারছিলাম না। সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেছি। ইন্ডিয়ার ভেলোরে পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। কিন্তু সুস্থ হতে পারিনি। অসুস্থতা আমাকে সামাজিকভাবে পিছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রণাকালে কোথাও যেতে পারতাম না। আমার মৃত্যু‌র জন্য কেউ দায়ী নয়। প্রশাসনের কাছে অনুরোধ, কোনো প্রকার হয়রানি না করে আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করা হোক।"

পুলক তার স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লিখেছেন, "আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হওয়ার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সঙ্গে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।"

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসেনকে পুলক চ‌্যাটার্জী লিখেছেন, "বিদায়। তোমার সঙ্গে আমার অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌদি ও প্রকৃতিকে মাঝে মাঝে খোঁজ নিও।"

ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দেশ্যে পুলক লিখেছেন, "বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোমার উপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসেবের দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃতিকে তোমার কাছে রাখিস।"

পুলক তার দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকাল বরিশাল ব‌্যু‌রোর দায়িত্বরত সুমন চৌধুরীর উদ্দেশ্যে লিখেছেন, "সুমন বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসাথে প্রায় দেড়যুগ কাজ করেছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।"

শুক্রবার রাত ৯টার দিকে সমকাল বরিশাল অফিস থেকে তার লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকাল ব‌্যু‌রো অফিসে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সমকাল অফিসের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, "সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"

পুলক দৈনিক সমকালের বরিশাল ব‌্যু‌রো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকুরিচ্যুত হন। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। মাঝে মাঝে সমকাল অফিসে এসে বসতেন তিনি। পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%