প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরব একাধিক হামলার ঘটনার পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে আসার পর এটি ছিল দেশটির একমাত্র বিকল্প তেল রপ্তানির পথ।
জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরব জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইপলাইনটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানায়, একাধিক হামলার ঘটনার পর পূর্ব-পশ্চিম পাইপলাইনে এই সতর্কতামূলক স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সৌদি তেলকে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের তীরবর্তী বন্দরগুলোর দিকে পরিবহনের সুযোগ দেয়। ফলে, যদি হরমুজ প্রণালিতে কোনো সামরিক সংঘাত বা অবরোধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই পাইপলাইনটি সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে কাজ করে।
গত বৃহস্পতিবার সকালে পাইপলাইনটিতে হামলা চালানো হলে বেশ কয়েকজন আহত হন। তবে হামলার জন্য দায়ী ব্যক্তিদের সম্পর্কে রিয়াদ এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে, ইয়েমেনের হুথিদের দ্রুতগতির সামরিক অভিযানের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই অভিযানে হুথিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন