ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে উদ্ধার ৫টি সুইসাইড নোট


পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে উদ্ধার ৫টি সুইসাইড নোট

দৈনিক সমকাল ব‌রিশালের সাবেক ব‌্যু‌রো প্রধান পুলক চ‌্যাটার্জীর ঝুলন্ত লাশ উদ্ধারের সময় ৫টি সুইসাইড নোট উদ্ধার করেছে পু‌লিশ।

পুলক চ‌্যাটার্জী তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ‌্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব‌্যু‌রোর দায়িত্বরত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশ্যে পৃথক সুইসাইড নোট লিখে যান।

প্রশাসনের উদ্দেশ্যে লেখা সুইসাইড নোটে পুলক উল্লেখ করেছেন, "আমার মৃত্যু‌র জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ সহ্য করতে পারছিলাম না। সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেছি। ইন্ডিয়ার ভেলোরে পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। কিন্তু সুস্থ হতে পারিনি। অসুস্থতা আমাকে সামাজিকভাবে পিছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রণাকালে কোথাও যেতে পারতাম না। আমার মৃত্যু‌র জন্য কেউ দায়ী নয়। প্রশাসনের কাছে অনুরোধ, কোনো প্রকার হয়রানি না করে আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করা হোক।"

আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

পুলক তার স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লিখেছেন, "আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হওয়ার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সঙ্গে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।"

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসেনকে পুলক চ‌্যাটার্জী লিখেছেন, "বিদায়। তোমার সঙ্গে আমার অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌদি ও প্রকৃতিকে মাঝে মাঝে খোঁজ নিও।"

ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দেশ্যে পুলক লিখেছেন, "বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোমার উপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসেবের দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃতিকে তোমার কাছে রাখিস।"

পুলক তার দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকাল বরিশাল ব‌্যু‌রোর দায়িত্বরত সুমন চৌধুরীর উদ্দেশ্যে লিখেছেন, "সুমন বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসাথে প্রায় দেড়যুগ কাজ করেছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।"

আরও পড়ুন: কবি রাধারমণ দত্তের গ্রামে গানবাজনা বন্ধের আবেদন জমা

শুক্রবার রাত ৯টার দিকে সমকাল বরিশাল অফিস থেকে তার লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকাল ব‌্যু‌রো অফিসে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সমকাল অফিসের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, "সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"

পুলক দৈনিক সমকালের বরিশাল ব‌্যু‌রো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকুরিচ্যুত হন। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। মাঝে মাঝে সমকাল অফিসে এসে বসতেন তিনি। পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন।

আরও পড়ুন: মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ১২ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ এম


আজকের নামাজের সময়সূচি: ১২ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ।

ফরজ নামাজ পাঁচ ওয়াক্তের পাশাপাশি নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। নামাজ মানুষের জন্য দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে রক্ষা করে।

নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

জোহর: দুপুর ১১:৫৮ মিনিট

আসর: দুপুর ৪:২১ মিনিট

মাগরিব সন্ধ্যা ৬:০৯ মিনিট

এশা: রাত ৭:২৩ মিনিট

ফজর: ভোর ৪:২৯ মিনিট (১৩ সেপ্টেম্বর)

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ইবির ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ এম


প্রধানমন্ত্রী ইবির ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করবেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান, যিনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি জানান।

উপাচার্য জানান, সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রীর কাছে নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান সাংবাদিকদের বলেন, "আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর রয়েছে। আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে।" এ সময় কুষ্টিয়া সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানালে তিনি রাজি হয়েছেন। উপাচার্য আশা প্রকাশ করেন যে, "আগামী মাসে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন।"

সাক্ষাৎকালে উপাচার্য প্রধানমন্ত্রীর হাতে তার রচিত কয়েকটি বই সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। উপাচার্যের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনা ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬,

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ এম


আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬,

স্বর্ণের দামে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ধারাবাহিকভাবে তিন দফায় মূল্যবান ধাতুর দাম সমন্বয় করেছে। সর্বশেষ সমন্বিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। এই দফায় মোট ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজও স্বর্ণ একই দামে বিক্রি হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। তারা জানায়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমানোর সিদ্ধান্ত সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ এম


ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এরআগে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এর সর্বোচ্চ প্রকোপের আগেই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ঘোষণা করেছেন।

প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%