ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শুক্রবার আইসিসিবিতে অনুষ্ঠিত হবে ‘সুপার সেল কার বাজার’


শুক্রবার আইসিসিবিতে অনুষ্ঠিত হবে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুপার সেল কার বাজার’। টানা সাত সপ্তাহের সাড়া জাগানো আয়োজনের পর এবার অষ্টম সপ্তাহে গাড়ি কেনা-বেচার এই মেলা বসতে যাচ্ছে।

ক্রেতারা এখানে তাদের পছন্দের গাড়ি কিনতে পারবেন, সেইসাথে নিজের ব্যবহৃত গাড়িটিও সঠিক দামে বিক্রি করার সুযোগ পাবেন।

৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনা-বেচার আয়োজন এখন থেকে নিয়মিতভাবে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। ক্রেতারা এখানে কোনো ঝক্কিঝামেলা ছাড়াই পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারবেন।

আরও পড়ুন: অপহরণকালে ২ ডিজিএফআই কর্মকর্তাসহ ৬ জন গ্রেফতার

এছাড়া, প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িও বিক্রি করা যাবে। ‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিন থেকেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক ক্রেতার মতে, ব্যস্ততার এই শহরে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তাই ক্রেতাদের নিয়মিত স্বস্তি দিতে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পূর্বঘোষণা অনুযায়ী ‘সুপার সেল কার বাজার’ অনুষ্ঠিত হবে। নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকবে এই কার বাজারে।

উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও রয়েছে।

আরও পড়ুন: দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক এসএম মুন্না মারা গেছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নিখোঁজ বিজয়, ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নিখোঁজ বিজয়, ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দেওয়ার পর ফেরার সময় বংশাই নদীতে পড়ে বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়ে গেছেন। ঘটনার ২৩ ঘণ্টা অতিক্রম করলেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার পর বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় চন্দ্র হঠাৎ নদীতে পড়ে যান। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন, কিন্তু নদীর পাড়ের ঝোপঝাড়ের কাছে পৌঁছানোর পর হঠাৎ পানিতে ডুবে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, নৌকার ছাদে উচ্চ স্বরে গান বাজিয়ে মদ্যপ অবস্থায় নাচানাচি করছিলেন তারা।

স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জানান, ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে টাঙ্গাইল থেকে আসা একজন ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। ডুবুরির সংখ্যা বাড়ানো হলে নিখোঁজ যুবককে খুঁজে পাওয়া সহজ হতো বলে মনে করেন তিনি।

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সবুজ হোসেন বলেন, আমাদের এখানে ডুবুরি ইউনিট নেই। এ কারণে টাঙ্গাইল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিউলি ফুলের খোঁজে বের হলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


শিউলি ফুলের খোঁজে বের হলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি

শরৎ ঋতু আসার সাথে সাথে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে শিউলি ফুলের মিষ্টি সুবাস। সাদা পাপড়ি এবং কমলা বোঁটার এই ফুলের প্রতি ভালোবাসা থেকেই ঢালিউডের অভিনেত্রী পরীমনি শিউলি ফুলের খোঁজে বের হয়েছেন।

সম্প্রতি, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। পোস্টে পরীমনি লেখেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’ এবং লেখার সাথে ফুল, পরী ও ভালোবাসার ইমোজি যুক্ত করেন।

পরীমনির এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনেকেই শিউলি ফুলের সাথে পরীমনিকে তুলনা করেছেন।

একজন মন্তব্য করেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ অপর একজন লিখেছেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ আরেক ভক্তের মন্তব্য ছিল, ‘ফুল ফুলকে খুঁজে।’

শিউলি ফুল নিয়ে পরীমনির এই সংক্ষিপ্ত পোস্টটি ভক্তদের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে মৃত্যু ১২০৭, নতুন আক্রান্ত ১ হাজার ৩১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


হামের উপসর্গে মৃত্যু ১২০৭, নতুন আক্রান্ত ১ হাজার ৩১

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু ঘটেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২০৭ জনে পৌঁছেছে। গত একদিনে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর পর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। তাদের নিয়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে পৌঁছেছে। গত একদিনে নতুন করে ৩৬ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৪৮ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভেতর সেন্টারিংয়ের কাজ করার সময় অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।

মৃত শ্রমিকদের মধ্যে একজন হলেন জামাল হোসেন, যিনি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে। অপরজন হলেন মো. সোহাগ, যিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মীয়মাণ বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভেতর সেন্টারিংয়ের কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এসময় অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।

ওসি আরও জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%