০১:২৭ এম
চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্ভাব্যতা যাচাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি চাঁদপুর সফরে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের বক্তব্যের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য সালেহ আহমেদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার (২৩ জুন, ২০২৬ খ্রি.) সকালে সরকারি সফরের উদ্দেশ্যে চাঁদপুরে প্রবেশ করে।
মঙ্গলবার সকালে ১১ টার সময়, বেজা প্রতিনিধি দলের সদস্যরা চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর মৌজার প্রায় ৬০১৪.৪৯ একর জমির সাইট পরিদর্শন করেন। এর পরে তারা হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে বেজার জন্য বন্দোবস্তপ্রাপ্ত জমি পরিদর্শন করেন।
আরও পড়ুন: ‘সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব’ এমপি খোকন তালুকদার
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধিদলটি এদিন চাঁদপুর জেলায় অবস্থান করে প্রস্তাবিত খাস জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক উপযোগিতা ও সম্ভাব্যতা পরিদর্শন করেছে।
পরিদর্শনের সময় সালেহ আহমেদের নেতৃত্বাধীন এই টিমে উপস্থিত ছিলেন মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ), পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-১), পরিচালক (পরিবেশ ও উন্নয়ন), ইনভেস্টমেন্ট প্রমোশন কনসালটেন্ট, প্রাইড প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচার কনসালটেন্ট এবং বেজার জুনিয়র আরবান প্ল্যানার।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জে গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন