প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের চকরিয়ায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানের সময় মুদির দোকান, হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চকরিয়া উপজেলার মালমুঘাট বাজারে এই অভিযানটি পরিচালনা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারি পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযানটি পরিচালিত হয়।
এই অভিযানে সাথে ছিলেন চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আরিফুল ইসলাম এবং চকরিয়া থানা পুলিশের একটি টিম। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে যোগ দেন।
চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আরিফুল ইসলাম মন্তব্য করেন, উপজেলার মালুমঘাট বাজারের বিভিন্ন মুদির দোকানে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে পণ্য মজুদ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে পরীক্ষা করার বিষয়ে তাঁরা সংবাদ পান। এই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মালুমঘাট বাজারে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে এনে পণ্য মজুদ করার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে কয়েকটি মুদির দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় হয়। একই সাথে মা-মণি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে ৩০ হাজার টাকার জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারি পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, চকরিয়া উপজেলার মালুমঘাট মা-মনি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন